1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কুড়িগ্রাম’র ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক কমিটি গঠন - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

কুড়িগ্রাম’র ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক কমিটি গঠন

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ৩৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি……………………………………………………

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় ফজলুল করিম আশিক কে আহবায়ক, মেছবাহুল আলম যুগ্ম আহ্বায়ক ও আরিফুল ইসলামকে সদস্য সচিব করে ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে । রবিবার ৭ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, দেশের কন্ঠ পত্রিকার ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি মনিরুল, সচিত্র মৈত্রি পত্রিকার ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি আবু মুসা, দক্ষিণের ক্রাইম পত্রিকার ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি মাহমুদ হাসান ও আলোকিত পত্রিকার ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি এস এম নুরুল আমিন। কমিটি গঠন প্রসঙ্গে সদস্য সচিব আরিফুল ইসলাম বলেন, ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন,পারস্পরিক যোগাযোগ সমন্বয়, কল্যাণসহ বিভিন্ন ইতিবাচক সাংগঠনিক কর্মকাণ্ড বৃদ্ধির প্রয়াসে এ কমিটি গঠন করা হয়েছে ।

 

উল্লেখ্য যে গত ১৬ ডিসেম্বর ২০২২ ইং শুক্রবার রংপুর রিপোর্টার্স ইউনিটির বিভাগীয় কার্যালয়ে ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটি ও রংপুর রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের এক জরুরি আলোচনা সভায় ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুর রাজ্জাক কে সংগঠন থেকে আজীবন বহিষ্কার করার জন্য সকল সদস্যদের সাক্ষরিত আবেদন পত্র জমা দেওয়া হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট