মো.ইব্রাহিম খন্দকার কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় গাজীপুরের কালীগঞ্জে ভূমিসেবা সপ্তাহ ২০২৪ উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন উর্মি'র সভাপতিত্বে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধনী ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সহকারী কমিশনার (ভূমি) জানান, কালীগঞ্জ উপজেলা ভূমি অফিসসহ স্থানীয় ৪টি ইউনিয়ন ও একটি পৌর ভূমি অফিসে আগামী ১৪ জুন পর্যন্ত সেবা কর্মসূচি চলবে। ভূমি সংক্রান্ত সেবাগুলোর মধ্যে ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, মৌজা ম্যাপ, খতিয়ান প্রদানসহ ভূমি সংক্রান্ত অন্যান্য সেবা দেয়া হবে। সেবা প্রার্থীদের সহযোগিতার জন্য তথ্য কাম-সেবা বুথ স্থাপন করা হয়েছে।
এ সময় উপজেলার বিভিন্ন দফতর প্রধান, ভূমি সেবা প্রত্যাশী, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর