1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কালীগঞ্জে বিএনপি নেতা স্বপনের মৃত্যুতে ফজলুল হক মিলনের শোক  - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সর্বশেষ:
সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে শামীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার দুর্গাপূজার মহাসপ্তমীতে খুলনা নগরীর নিরাপত্তা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন কেএমপি কমিশনার দীর্ঘস্থায়ী স্বাস্থ্যহানির আশঙ্কা: উপকূলের গভীর নলকূপে ছড়িয়ে পড়ছে নদীর লোনা পানি প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে: রাসিক প্রশাসক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও বাণী প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে চূড়ান্ত সমন্বয় সভা সম্পন্ন শিক্ষার আয়নায় চাঁপাইনবাবগঞ্জ: ভবন ও জিপিএ-৫ বাড়ছে, কিন্তু আসল শিক্ষা কোথায়? ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’: কুষ্টিয়ায় লালনের ১৩৬তম তিরোধান দিবস উদযাপিত না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন ২৬ ও ২৭ অক্টোবর

কালীগঞ্জে বিএনপি নেতা স্বপনের মৃত্যুতে ফজলুল হক মিলনের শোক 

  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের উত্তর সোম গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম ওয়াজ উদ্দিন এর কনিষ্ঠ পুত্র কালীগঞ্জ শ্রমিক কলেজের সাবেক ছাত্রনেতা বিএনপি নেতা মো. মোবারক হোসেন (স্বপন) রবিবার (১১ জানুয়ারী) দুপুরে হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার (১২ জানুয়ারী) দুপুর ২ ঘটিকায় স্থাণীয় সোমবাজার ঈদগাহ মাঠে মরহুমের জানাযা শেষে উত্তর সোম সামাজিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। তিনি মৃত্যুকালে মা, স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে, ভাই বোন সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম মো. মোবারক হোসেন (স্বপন) কালীগঞ্জ শ্রমিক কলেজের সাবেক ছাত্রনেতা ও সোমবাজারস্থ শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের দায়িত্ব পালন শেষে ইউনিয়ন বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি সোমবাজার কেন্দ্রীয় ঈদগাঁহ্ জামে মসজিদের আমৃত্যু সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মরহুম মো. মোবারক হোসেন (স্বপন) এর মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন, গাজীপুর জেলা বিএনপির সদস্য মো. খায়রুল আহসান মিন্টু, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাষ্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, মনিরুজ্জামান খান লাভলু, তুমলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আকন্দ, কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধান, সদস্য সালাহ উদ্দিন আহমেদ, কালীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান,কালীগঞ্জ টেলিভিশন সাংবাদিক ক্লাবের সভাপতি মোঃ মজিবুর রহমান, আবেদী,কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম (রফিক),যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুক্তাদির হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক শাহনেওয়াজ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট