
মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালীগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ বিষয়ে সচেতনতা ও অবহিতকরণের লক্ষ্যে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে বক্তারপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন:
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম
বক্তারপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আকন্দ ফারুক
সংরক্ষিত আসন (৪, ৫, ৬) সদস্য আখিঁ মোতালিব
বক্তারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিজুল ইসলাম দর্জি ও সাধারণ সম্পাদক মাসুদুল কবির (নাঈম)
৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জহির উদ্দিন ও সাধারণ সম্পাদক মারুফ আশরাফ (নাহিদ)
তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারবৃন্দ
সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম জানান, "ফ্যামিলি কার্ড হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত একটি ডিজিটাল সামাজিক নিরাপত্তা কর্মসূচী। এই কর্মসূচীর মাধ্যমে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারগুলোকে একক ডাটাবেজের আওতায় এনে সরাসরি আর্থিক সহায়তা এবং ভর্তুকি মূল্যে খাদ্যসামগ্রী প্রদান করা হবে।"
তিনি আরও জানান, এই কর্মসূচীর ধারাবাহিকতায় আজ থেকেই উপজেলার বক্তারপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বেরুয়া গ্রামে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। তথ্য সংগ্রহকারীগণ বিশেষায়িত ট্যাবলেটের (Tablet) মাধ্যমে সরাসরি বাড়ি বাড়ি গিয়ে সরেজমিনে নির্ভুল তথ্য সংগ্রহ করছেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর