
কালীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে নেশাগ্রস্ত অবস্থায় নিজ বসতঘরে অগ্নিসংযোগের ঘটনায় মাছুম শেখ (৩৫) নামের এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উপজেলার বালুয়াভিটা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত মাছুম শেখ স্থানীয় মৃত সফুর উদ্দিন শেখের ছেলে।
ঘটনার বিবরণ স্থানীয় সূত্রে জানা যায়, নেশাগ্রস্ত মাছুম শেখ ঘরে আগুন দিলে তার মা বাধ্য হয়ে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার অভিযান চালিয়ে তাকে আটক করেন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় অপরাধ স্বীকার করায় তাকে এই দণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনাকালে কালীগঞ্জ থানার এএসআই মোঃ এমারত হোসেন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন এবং বেঞ্চ সহকারী হিসেবে উপস্থিত ছিলেন মাহবুবুল ইসলাম।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর