1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে শপিংমল, মার্কেট এবং দোকান রাজশাহীতে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা গ্রেপ্তার বাঘায় পুকুর পাড়ে স্যান্ডেল-ব্যাগ দেখে জাল নামিয়ে পাওয়া গেল মরদেহ চাঁপাইনবাবগঞ্জে আকস্মিক শিলাবৃষ্টি: আমসহ ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা আত্রাই চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের ২ পা বিচ্ছিন্ন তামাক ও জর্দা সেবনের শরয়ি বিধান: একটি তাত্ত্বিক ও সামাজিক বিশ্লেষণ বাঘায় ৭৪০ জন কৃষক পেল সার-বীজ, প্রধানমন্ত্রীর অনুদানের টাকা পেল ২৪৩ জন আত্রাইয়ে রাজশাহী সিটি কলেজের  ছাত্রকে অপহরণ করে নৃশংস কায়দায় হত্যার চেষ্টা, আইফোন ছিনতাই রূপসায় বাস-মোটরসাইকেল সংঘর্ষ: পশু চিকিৎসকের স্ত্রীর মৃত্যু, স্বামী আশঙ্কাজনক ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা, আসামি গ্রেফতার ও শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিল

কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক

  • প্রকাশের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস শেখ (২৫) হত্যা মামলার আসামীকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) রাতে কালীগঞ্জ থানা পুলিশের একটি টিম ডিএমপি’র উত্তরা ও আব্দুল্লাহপুর এলাকায় অভিযান পরিচালনা করে ইলিয়াস শেখ হত্যার সাথে জড়িত বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিণবাগ গ্রামের মৃত নাছির উদ্দিন কাজীর ছেলে হানিফ কাজীকে (৫৫) আটক করেন। পরে আসামীর দেওয়া তথ্যের ভিত্তিতে দোলন বাজারস্থ তার দোকান থেকে হত্যার কাজে ব্যবহৃত সুইচগিয়ার চাকুটি উদ্ধার করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এস আই মো. মাসুদ রানা শামীম জানান, ৩১ জানুয়ারী রাতে উপজেলার জামালপুর ইউনিয়নের ছৈলাদি গ্রামের শরীফ শেখের ছেলে ইলিয়াস শেখ নিখোঁজ হয়। ১ ফেব্রুয়ারি দুপুরে দক্ষিণবাগ গ্রামের কুড়িলটেক ব্রীজের নীচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। এ বিষয়ে নিহতের ভাই সুজন শেখ বাদী হয়ে থানায় ৩(২)২৬ নং হত্যা মামলা দায়ের করেন। পরে আমরা তদন্ত করে ঘটনার সাথে জড়িত হানিফ কাজীকে ডিএমপি’র উত্তরা ও আব্দুল্লাহপুর এলাকা আটক করি। তার দেওয়া তথ্যের ভিত্তিতে দোলন বাজার তার দোকান থেকে হত্যার কাজে ব্যবহৃত সুইচগিয়ার চাকুটি উদ্ধার করা হয়। তবে মামলার অধিকতর তদন্তের স্বার্থে ইলিয়াসকে হত্যার কারণ জানাতে তদন্ত কর্মকর্তা অস্বীকার করেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, নিহতের লাশ উদ্ধারের পর মামলা দায়ের হলে আমরা প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত কাজ শুরু করি। পরে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আসামীকে উত্তরা আব্দুল্লাহপুর এলাকা হতে আটক এবং হত্যা কাজে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করি। বুধবার দুপুরে আসামীকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট