
মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালীগঞ্জে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে নাঈম আহম্মেদ মুন্না নামে এক ব্যক্তিকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩০ সেপ্টেম্বর) কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের রায়েরদিয়া এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার নাগরী ইউনিয়নের রায়েরদিয়া এলাকায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন এবং ব্যবস্থাপনা করা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
অভিযানকালে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ১৫(১) ধারা লঙ্ঘনের অপরাধে নাগরী ইউনিয়নের রায়েরদীয়া এলাকার মোস্তফা কামালের ছেলে নাঈম আহম্মেদ মুন্নার বিরুদ্ধে ১৯৪/২০২৬ নম্বর মামলা দায়ের করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে ২ লাখ টাকা জরিমানা করেন (যার ডি.সি.আর নম্বর: ৭২৫৫০২)।
উক্ত অভিযানে রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন রাষ্ট্র এবং বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুবুল ইসলাম। প্রশাসন সূত্র জানায়, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে।
এ বিষয়ে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার বলেন,
"কৃষিজমি ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর