1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
‘কালবেলা’ অফিস পরিদরর্শন করলেন রাসিক মেয়র লিটন - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সর্বশেষ:
দুর্গাপূজা শুধু উৎসব নয়, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের প্রতীক: ইউএনও নওগাঁর আত্রাইয়ে কালিকাপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র যেন সাইনবোর্ড সর্বস্ব,  ওষুধের তীব্র সংকট সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে শামীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার দুর্গাপূজার মহাসপ্তমীতে খুলনা নগরীর নিরাপত্তা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন কেএমপি কমিশনার দীর্ঘস্থায়ী স্বাস্থ্যহানির আশঙ্কা: উপকূলের গভীর নলকূপে ছড়িয়ে পড়ছে নদীর লোনা পানি প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে: রাসিক প্রশাসক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও বাণী প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে চূড়ান্ত সমন্বয় সভা সম্পন্ন শিক্ষার আয়নায় চাঁপাইনবাবগঞ্জ: ভবন ও জিপিএ-৫ বাড়ছে, কিন্তু আসল শিক্ষা কোথায়? ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’: কুষ্টিয়ায় লালনের ১৩৬তম তিরোধান দিবস উদযাপিত

‘কালবেলা’ অফিস পরিদরর্শন করলেন রাসিক মেয়র লিটন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ৩০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি………………………………………………..

দেশের ঐহিত্যবাহী ও জনপ্রিয় সংবাদপত্র ‘দৈনিক কালবেলা’র অফিস পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জমান লিটন। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নিউ মার্কেটে অবস্থিত ‘দৈনিক কালবেলা’র ন্যাশনাল ডেস্ক, অনলাইন ডেস্ক, মাল্টিমিডিয়া ডেস্কসহ পত্রিকা অফিসের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন।

 

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে ‘দৈনিক কালবেলা’র সম্পাদক আবেদ খান ও প্রকাশক সন্তোষ শর্মার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন মেয়র লিটন। কালবেলার অফিস পরিদর্শনকালে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করা পত্রিকাটি বস্তুনিষ্ঠতা বজায় রেখে দুর্বার গতিতে সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে পাঠক প্রিয়তা অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

কালবেলা অফিস পরিদর্শনকালে অন্যদের মধ্যে বিশ্বাস বিল্ডার্স লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর শাামিমুজ্জামান শামীম, কালবেলা পত্রিকার ডেপুটি এডিটর দীপঙ্কর লাহেরী, মার্কেটিং, সার্কুলেশন এন্ড অপারেশন্স এর ডিরেক্টর মো. আহসানুজ্জামান রিমন, এডিশনাল নিউজ এডিটর সাইফুল ইসলাম শরিফ, জেনারেল ম্যানেজার রিয়াজ শাহী, মফস্বল সম্পাদক নাজমুস সাকিব, চিফ একাউন্টেন্ট আবুল কাশেম, রাজশাহী ব্যুরো চিফ আমজাদ হোসেন শিমুল প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট