শিবগঞ্জ প্রতিনিধি..............................................................
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট-সোনা মসজিদ মহাসড়কে কানসাট মিলিক মোড়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা সোনা মসজিদগামী ১০ চাকার ট্রাক দাঁড়িয়ে থাকা অটো কে পিছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। স্থানীয়দের সহযোগিতায় আহত দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ (১৬ অক্টোবর) সোমবার বিকেল ৫ টার দিকে সোনা মসজিদগামী খলি ট্রাক মিলিক মোড়ে দাঁড়িয়ে থাকা অটোকে পিছন দিক থেকে ধাক্কা দেয়ায় ঘটনাস্থলেই অটোর যাত্রী মৃত্যু হয়। এসময় দুইজন আহত হয়। ফায়ার সার্ভিস মৃত ব্যক্তি লাশ উদ্ধার করে।
নিহত ব্যক্তি হলেন , চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে ধোবরা গ্রামের চিকু আলীর ছেলে অটোর যাত্রী মোঃ মতিউর রহমান মতি (৩৫) ঘটনাস্থলে মারা যায়। আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জুবায়ের আহমেদ জানান, কানসাট এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে দু’ জন আহত হ
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর