
নাহিদ জামান, রূপসা (খুলনা): খুলনার রূপসা উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হলো ‘৩য় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাক্তন ব্যাচ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’। প্রাক্তন এসএসসি ব্যাচ ২০১৯-এর আয়োজনে প্রতিবছরের ন্যায় এবারও জমকালো আয়োজনের মধ্য দিয়ে ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) বিকালে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শান্তির প্রতীক কবুতর উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও খুলনা বয়রা সরকারি মহিলা কলেজের অধ্যাপক আহমেদুল কবির চাইনিজ।
বিশিষ্ট ক্রীড়া সংগঠক বাশির আহমেদ লালুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন:
সৈয়দ নিয়ামত আলী (প্রাক্তন ছাত্র)
মাহমুদ আলী (বিশিষ্ট ক্রীড়া সংগঠক)
তরিকুল ইসলাম রিপন (প্রাক্তন ছাত্র)
আবু সাঈদ (প্রাক্তন ছাত্র)
নাঈম আহমেদ (প্রাক্তন ছাত্র)
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ব্যাচ ২০১৭ বনাম ব্যাচ ২০১৯। ম্যাচটিতে প্রধান রেফারির দায়িত্ব পালন করেন বাশির আহমেদ লালু এবং সহকারী রেফারি হিসেবে ছিলেন আলী আকবর ও সুমন রাজু।
আক্রমণ ও পাল্টা আক্রমণে ভরা উত্তেজনাপূর্ণ ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। তবে দ্বিতীয়ার্ধে ২০১৭ ব্যাচের খেলোয়াড় রিয়াজ একটি দর্শনীয় গোল করে দলকে এগিয়ে নেন। শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে আয়োজক ২০১৯ ব্যাচকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় ২০১৭ ব্যাচ।
ম্যাচ শেষে অসাধারণ নৈপুণ্যের জন্য ২০১৭ ব্যাচের গোলকিপার সুদিপ্ত বাগচি-র হাতে ‘ম্যান অব দ্য ম্যাচ’-এর পুরস্কার তুলে দেওয়া হয়।
ম্যান অব দ্য ম্যাচ স্পন্সর: Orbit Scholar's
জার্সি স্পন্সর (ব্যাচ ২০১৭): সেই স্বাদ বিরানি হাউজ, ফকিরহাট।
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর