1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
লালপুরে স্বামীর উপর অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা কবি ‘মোল্লা সালেহ’এর প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’ তাহেরপুরে শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম যুদ্ধের প্রভাবে তেল সংকটের আতঙ্ক, সোনামসজিদ বন্দরে বিজিবির কড়া নজরদারি রাষ্ট্র, নাগরিক অধিকার ও বলপ্রয়োগের সংস্কৃতি: একটি সংকটময় বাস্তবতা বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী

ওএসডি হলেন রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক জাহিদুর

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

এমডি.সুমন………………………………………………………….

নারী কেলেংকারীর অভিযোগে অভিযুক্ত রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক জাহিদুর রহিমকে ওএসডি (দ্বায়িত্ব থেকে অব্যাহতি) করা হয়েছে। ৬ ডিসেম্বর (বুধবার) ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে বোর্ড কতৃপক্ষ একটি তদন্ত টিম গঠনসহ উপ-পরীক্ষা নিয়ন্ত্রক জাহিদুর রহিমকে কারণ দর্শানোর নোটিশ করেন। কারণ দর্শানো পরে সংবাদ প্রকাশ হলে ৭ ডিসেম্বর তাঁকে ওএসডি (দ্বায়িত্ব থেকে অব্যাহতি) করা হয়।

উল্লেখ, নারী লোভী এক ভক্ষকের নিকট প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে সেবা নিতে আসা নারীরা। শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক জাহিদুর রহিমের বিরুদ্ধে এমন অগনিত অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী দুই নারী এমন অভিযোগ করে বলেন, সার্টিফিকেটের নাম সংশোধনসহ অন্যান্য কাজে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক জাহিদুর রহিমের নিকট গেলে সরাসরি ঘুষ গ্রহণ ও অনৈতিক প্রস্তাব দিয়ে থাকেন তিনি। সম্প্রতি রাজশাহী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক জাহিদুর রহিমের বিরুদ্ধে সেবাগৃহীতা এক নারীর শ্লীলতাহানি করাসহ অনৈতিক প্রস্তাব এবং ঘুষ গ্রহণের বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী এক নারী।

বোর্ড চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদানসহ ওএসডি করা হয়। ফোন বন্ধ থাকায় উপ-পরীক্ষা নিয়ন্ত্রক জাহিদুর রহিমের এবিষয়ে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে অন্য এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেন কারণ দর্শানো নোটিশ পেয়েছি। নোটিশে পরে দ্বায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ওই নারীর অভিযোগ সত্য নয়। আমি এবিষয়ে লিখিতভাবে জবাব দিবো। শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. মো: অলীউল আলমকে ফোন দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেননি।

কথা বললে রাজশাহী বোর্ডের সচিব হুমায়ুন কবির বলেন, তাকে দ্বায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে আমার বক্তব্য পত্রিকায় দিতে হলে আমার অফিসে এসে কথা বলতে হবে।#

 

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট