# জাহিদুল ইসলাম, রাজশাহী : বরিশালের মীরগঞ্জে আমার বাংলাদেশ পার্টি-(এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের ওপর বিএনপির নেতা কর্মীদের হামলা তীব্র প্রতিবাদ জানিয়েছেন দলটির রাজশাহী জেলা ও মহানগর সমন্বয়ক ড. আব্দুর রহমান মুহসেনী। এ ঘটনায় প্রকৃত দোষীদের গ্রেপ্তার করার দাবি জানান তিনি। আজ সোমবার বিকেলে প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ প্রতিবাদ ও দাবি জানান তিনি।
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মীরগঞ্জ সেতুর নির্মাণকাজ পাওয়া ঠিকাদারের কাছে ‘স্থানীয়রা চাঁদা দাবি করেছে’ গণমাধ্যমে এমন বক্তব্য দেওয়ায় এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদের ওপর হামলা চায় সন্ত্রসীরা। রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার আড়িয়াল খাঁ নদের ওপর মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনী অনুষ্ঠান শেষে এ ঘটনা ঘটে।
এ সময় এবি পার্টি ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কিও হয়। এ সময় বিএনপির নেতা কর্মীরা এ হামলা চালিয়েছে বলে গণমাধ্যমে জানা গেছে।
ড. মুহসেনী বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক ভিন্নমত দমনে এ ধরণের সন্ত্রাসী হামলা শুধু বর্বরতাই নয়, মুক্ত রাজনৈতিক চর্চাকে নির্মূল করার অপচেষ্টা। এটি দেশের রাজনৈতিক পরিবেশকে আরও অস্থির করে তুলতে পারে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর