1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার

একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ডাঃ অর্ণা জামান

  • প্রকাশের সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নিজস্ব প্রতিবেদক…………………………………………..

রাজশাহীতে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির সদস্য, বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণা। একুশের প্রথম প্রহরে ১২টা ১ মিনিটে রাজশাহী কলেজ শহিদ মিনার বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। এরপর তিনি রাজশাহী মহানগর আওয়ামী লীগ, মহানগর যুবলীগ, ছাত্রলীগেরসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দের সঙ্গে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তিনি।

শ্রদ্ধা নিবেদন শেষে ডা. আনিকা ফারিহা জামান অর্ণা সাংবাদিকদের বলেন, ভাষার জন্য জীবন দেওয়া এটি পৃথিবীতে বিরল একটি ঘটনা। একমাত্র বাংলাদেশে এর বিরল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। আজকের দিনে তরুণ প্রজন্ম যেনো ভাষার বিকৃতি না ঘটায়।

তিনি আরো বলেন, বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আছে এবং আমি বিশ্বাস করি পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা হয়েছে। তরুণ প্রজন্মের যারা বর্তমানে  লেখাপড়া  করছে তারা যেনো মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের ইতিহাস জানতে পারে এবং এই আর্দশ ধারণ করতে পারে।

এ সময় মহানগর আওয়ামী লীগ, মহানগর যুবলীগ, ছাত্রলীগেরসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট