
নাহিদ জামান, রূপসা (খুলনা) প্রতিনিধি: খুলনার রূপসায় উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ উদ্যোগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত হয়েছে। "মানুষ, পৃথিবী এবং সমৃদ্ধির জন্য সাক্ষরতা" প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ সেপ্টেম্বর সকালে উপজেলা অফিসার্স ক্লাবে এক আলোচনা সভা ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রিকতা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবুল কাশেমের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
ফারহানা ইয়াসমিন – উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা
বৃষ্টি ইসলাম – ভেটেরিনারি সার্জন
জান্নাতুন নেছা – সমবায় কর্মকর্তা
এসএম আলী আকবর – সহকারী শিক্ষা কর্মকর্তা
নাজমুল হুদা – এসআই, রূপসা থানা পুলিশ
সভায় স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষা দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশ নেন।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন:
প্রথম স্থান: শাহরিয়ার ইসলাম সাফা, দ্বিতীয় স্থান: জায়মা হায়দার ও তৃতীয় স্থান: জামিলা খাতুন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর