# নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শিবগঞ্জ উপজেলা ও শ্যামপুর ইউনিয়ন-এর সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আলমগীর জুয়েল। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদ মানে আনন্দ, ঈদ মানে সম্প্রীতি।
এই পবিত্র দিনে ধনী-গরিব, ছোট-বড় সকল ভেদাভেদ ভুলে আমরা যেন একে অপরের পাশে দাঁড়াই এবং ভালোবাসা ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হই।” তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। তিনি আরও বলেন, ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন আমরা আমাদের আশেপাশের অসহায় ও দরিদ্র মানুষের সঙ্গে সেই আনন্দ ভাগাভাগি করি।
সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আসুন, আমরা সবাই মিলে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এগিয়ে আসি।” মোঃ আলমগীর জুয়েল দেশ ও জাতির কল্যাণ কামনা করে বলেন, ঈদের এই আনন্দঘন মুহূর্তে আমরা যেন সকল প্রকার হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে একযোগে কাজ করি।
শেষে তিনি আবারও শিবগঞ্জ উপজেলা ও শ্যামপুর ইউনিয়ন-এর সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক।”#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর