1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ইউপি চেয়ারম্যান তোফার বিরুদ্ধে নাটোরের লালপুর ইউএনও অফিসে অভিযোগ, হচ্ছে না আইনী ব্যাবস্থা - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সর্বশেষ:
বদরগঞ্জে কিশোরের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা প্রধান শিক্ষক কামরুজ্জামানের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত তরুণ্যের দীপ্ত অঙ্গীকারে সাতক্ষীরায় যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন টাইব্রেকারে পবাকে হারিয়ে জেলা প্রশাসক কাপের ফাইনালে মোহনপুর বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত নওগাঁর পোরশায় নজরুল বর্ষ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন বাঘায় নজরুল বর্ষ ২০২৬ এর উদ্বোধন, শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতার সূচনা মির্জাপুরে উপজেলা পরিষদ ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মির্জাপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও শ্বশুর আটক পত্নীতলায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন

ইউপি চেয়ারম্যান তোফার বিরুদ্ধে নাটোরের লালপুর ইউএনও অফিসে অভিযোগ, হচ্ছে না আইনী ব্যাবস্থা

  • প্রকাশের সময় : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৩২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নিজস্ব প্রতিবেদক, লালপুর, নাটোর………………………………………..

লালপুর উপজেলার ৮নং দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা আকস্মিক ভাবে সাংবাদিক দের উপর চড়াও মর্মে লালপুর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) বরাবর গত রবিবার(১২ই ফেব্রুয়ারী-২৩)অফিস চলাকালীন সময়ে জাতীয় দৈনিক আশ্রয় প্রতিদিন পত্রিকার লালপুর উপজেলা প্রতিনিধি মেহেরুল ইসলাম মোহন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করলেও আদ্য বুধবার (০১লা মার্চ-২৩)পর্যন্ত মিলেনি কোন আইন গত ব্যাবস্থা।

 

এ বিষয়ে অভিযোগকারী সাংবাদিক মেহেরুল ইসলাম(মোহন)বলেন, গত ১১ই ফেব্রুয়ারী-২৩ ইং তারিখে লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নে অবস্থানরত ঐতিহাসিক ভেল্লাবাড়ীয়া হযরত বাগুদেওয়ান(রাঃ)মাজার মসজিদের বটগাছ হতে উত্তরদিকে কালুপাড়া গোরস্থান পার হয়ে গন্ডবিল-হালুডাঙ্গার অভিমুখে কাঁচা রাস্তার মাটি ভেকু মেশিন দিয়ে কেটে আশেপাশের জমিতে থাকা ফসল নষ্ট করছে এবং রাস্তার দু’পাশের পানি প্রবাহের চোঙ উপড়ে দেওয়া হচ্ছে মর্মে এলাকাবাসী সংবাদ কর্মীদের জানালে আমি সহ ৩ জন সংবাদ কর্মী তথ্য সংগ্রহের জন্য ঘটনা স্থলে গেলে অত্র ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা তৎক্ষনাৎ সংবাদ কর্মীদের উপর চড়াও হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।গালিগালাজ করতে নিষেধ করিলে তিনি ক্ষমতার দাপট দেখিয়ে বিভিন্নভাবে প্রাণ নাশের হুমকি ধামকি দেয়। এমনকি ঘটনা স্থলে উপস্থিত জনসাধারণের সামনেই প্রকাশ্যে সাংবাদিকদের প্রতি আঙুল তুলে যেখানে সুযোগ পাবে সেখানেই হত্যা করবে বলে সাফ কথা জানিয়ে দিলে বিষয় টি লালপুর থানার ওসি মোনোয়ারুজ্জামানকে জানানো হয়। পরে তিনি উপজেলা নির্বাহী অফিসার জানাতে বলেন।

 

ঘটনার দিন অফিস ছুটি ছিল,পরের দিন অভিযোগটি অফিসিয়াল ভাবে রিসিভ করেন ইউএনও । সাংবাদিক মেহেরুল ইসলাম আরো বলেন,অনুতাপের বিষয় এই যে,ইউএনও অফিসে অভিযোগ দেওয়ার পরেও আদ্য ২ সপ্তাহ পার হয়ে গেছে তবুও ক্ষমতার দাপট দেখানো সেই চেয়ারম্যান তোফার বিরুদ্ধে কোনরূপ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়নি।বিষয়টি বড়ই দুঃখ জনক। এ বিষয়ে লালপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা বলেন, বিষয়টি খুব শীঘ্রই খতিয়ে দেখা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট