1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ইউক্রেনের উপর রাশিয়ার নজিরবিহীন বিমান  হামলা - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ:
নওগাঁর আত্রাইয়ে কালিকাপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র যেন সাইনবোর্ড সর্বস্ব,  ওষুধের তীব্র সংকট সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে শামীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার দুর্গাপূজার মহাসপ্তমীতে খুলনা নগরীর নিরাপত্তা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন কেএমপি কমিশনার দীর্ঘস্থায়ী স্বাস্থ্যহানির আশঙ্কা: উপকূলের গভীর নলকূপে ছড়িয়ে পড়ছে নদীর লোনা পানি প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে: রাসিক প্রশাসক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও বাণী প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে চূড়ান্ত সমন্বয় সভা সম্পন্ন শিক্ষার আয়নায় চাঁপাইনবাবগঞ্জ: ভবন ও জিপিএ-৫ বাড়ছে, কিন্তু আসল শিক্ষা কোথায়? ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’: কুষ্টিয়ায় লালনের ১৩৬তম তিরোধান দিবস উদযাপিত না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা

ইউক্রেনের উপর রাশিয়ার নজিরবিহীন বিমান  হামলা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ৩২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক…………………………………………………………

শস্য চুক্তির একদিন পর রাজধানী কিয়েভসহ এর আশপাশ এলাকায় রাশিয়ার ব্যাপক বিমান হামলার নিন্দা জানিয়েছে ইউক্রেন।

 

কৃষ্ণ সাগর দিয়ে শস্য রপ্তানীর জন্যে রাশিয়ার সাথে চুক্তির মেয়াদ দুই মাস বাড়ানোর কাজ সম্পন্ন করার একদিন পর বৃহস্পতিবার রাশিয়া একের পর এক বিমান হামলা চালায় বলে অভিযোগ করে ইউক্রেন। এ কারণে চুক্তির কার্যকারিতা নিয়ে খুব দ্রুতই সন্দেহ দেখা দিয়েছে।

 

যদিও যুদ্ধরত দ’ুপক্ষের মধ্যে এ ধরনের চুক্তিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র। কিয়েভের বেসামরিক ও সামরিক প্রশাসনের প্রধান সারহি পপকো বলেছেন, কিয়েভের ওপর রাশিয়ার একের পর এক হামলা অব্যাহত রয়েছে। তবে রাজধানী থেকে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

 

সামরিক সূত্র বলছে, বন্দর নগরী ওডেসায় একটি শিল্প অবকাঠামোয় ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত ও আরো দ’ুজন আহত হয়েছে।

 

পোপকো জানান, কিয়েভে বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। তিনি জনগণকে বোমা হামলা থেকে বাঁচতে আশ্রয়ে থাকার অনুরোধ জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট