জিয়াউল কবীর........................................................................
আজ শনিবার সকাল ১০টায় রাজশাহী পুলিশ লাইন্স ড্রিল শেডে আরএমপি’র মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আরএমপি'র পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার ।
কল্যাণ সভায় উপস্থিত সদস্যগণদের মধ্য হতে বিভিন্ন পদ মর্যাদার পুলিশ সদস্যবৃন্দ সমস্যা ও কল্যাণমূলক বিভিন্ন প্রস্তাবনা উত্থাপন করেন। পুলিশ কমিশনার প্রস্তাবনাগুলো শোনেন এবং তা পর্যালোচনা করে বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন।
কল্যাণ সভায় পুলিশ কমিশনার আরএমপি’র সকল পর্যায়ের পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সেই সাথে পুলিশ সদস্যদের নিজের জানমালের নিরাপত্তার পাশাপাশি অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে পালনের জন্য নির্দেশ প্রদান করেন।
কল্যাণ সভা শেষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে কর্মরত এটিএসআই সৈয়দ সেলিম রেজাকে অবসরজনিত বিদায় সংবর্ধনার দেওয়া হয়। এসময় পুলিশ কমিশনার বিদায় অতিথিকে শুভেচ্ছা স্মারক দেন এবং তাঁর অবসরকালীন সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: রশীদুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, আরএমপি'র ঊর্ধ্বতন কর্মকর্তা প্রমুখ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর