1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আরইউজে আহ্বায়ক কমিটি গঠিত - দৈনিক সবুজ নগর
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
সুন্দরবনে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ: স্বাভাবিক জীবনে ফেরার পথ বাংলাদেশের গণতন্ত্রের ত্রাণকর্তা তারেক রহমান: লালপুরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল জাতীয়তাবাদী আদর্শে জনগণকে ঐক্যবদ্ধ করতেই বিএনপি গঠন করা হয়েছিল: একেএম ফজলুল হক মিলন শিবগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাঘায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ‘গণতন্ত্র নিয়ে মানুষের প্রত্যাশা অনেক’ তানোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মিজানুর রহমানের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা ভোলাহাটে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বর্ণাঢ্য র‍্যালি বাগমারায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর করুণ মৃত্যু

আরইউজে আহ্বায়ক কমিটি গঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ২৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নিজস্ব প্রতিবেদক………………………………………………..

মুক্তিযুদ্ধের সপক্ষের সাংবাদিকদের সংগঠন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। মো. আনিসুজ্জামানকে (ইত্তেফাক) আহ্বায়ক ও মিজানুর রহমান টুকুকে (সোনালী সংবাদ) সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন, সরকার দুলাল মাহবুব (সানশাইন), শরিফুল ইসলাম তোতা (সমকাল) ও আব্দুস সাত্তার ডলার (বৈশাখী টিভি)। রবিবার (২৯ অক্টোবর) আরইউজে আহ্বায়ক কমিটির সদস্য সরকার দুলাল মাহবুব গণমাধ্যম কর্মীদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) মুক্তিযুদ্ধের পক্ষের সাংবাদিকদের সংগঠন। গত এক বছর ধরে শীর্ষ নেতৃত্ব সংগঠনের আদর্শ ও গঠনতন্ত্রের পরিপন্থি কর্মকান্ডের সঙ্গে নিজেদের জড়িয়ে সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন। সংগঠনকে গঠনতন্ত্রের ধারায় ফিরিয়ে নিতে, সাংগঠনিক গতিশীলতা ও শ্রম অধিদফতরের আইন মেনে চলতে নির্বাহী কমিটির জরুরি সভায় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আহ্বায়ক কমিটি পরবর্তী দায়িত্ব পালন করবেন।

এছাড়া গত ২০২০ সাল থেকে এ পর্যন্ত যাদের সদস্যপদ দেয়া হয়েছে, তা স্থগিত করা হয়েছে। সদস্য যাচাই-বাছাইয়ে কমিটি গঠন করা হয়েছে। সদস্য যাচাই-বাছাই কমিটির আহ্বায়ক আজিজুল ইসলাম, সদস্য মিজানুর রহমান টুকু ও সৌরভ হাবিব। যারা ২০২০ থেকে ২০২৩ পর্যন্ত সদস্য পদ পেয়েছেন, তারা গঠনতন্ত্র ও বিগত কমিটির সর্বশেষ সাধারণ সভার সিদ্ধান্ত মেনে হয়েছে কি না, তা যাচাই-বাছাই করে আরইউজের আহ্বায়ক কমিটির কাছে আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করবেন। এছাড়া আরইউজের নতুন আহ্বায়ক কমিটি আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে শ্রম অধিদফতরে সঙ্গে পরামর্শক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট