1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে শপিংমল, মার্কেট এবং দোকান রাজশাহীতে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা গ্রেপ্তার বাঘায় পুকুর পাড়ে স্যান্ডেল-ব্যাগ দেখে জাল নামিয়ে পাওয়া গেল মরদেহ চাঁপাইনবাবগঞ্জে আকস্মিক শিলাবৃষ্টি: আমসহ ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা আত্রাই চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের ২ পা বিচ্ছিন্ন তামাক ও জর্দা সেবনের শরয়ি বিধান: একটি তাত্ত্বিক ও সামাজিক বিশ্লেষণ বাঘায় ৭৪০ জন কৃষক পেল সার-বীজ, প্রধানমন্ত্রীর অনুদানের টাকা পেল ২৪৩ জন আত্রাইয়ে রাজশাহী সিটি কলেজের  ছাত্রকে অপহরণ করে নৃশংস কায়দায় হত্যার চেষ্টা, আইফোন ছিনতাই রূপসায় বাস-মোটরসাইকেল সংঘর্ষ: পশু চিকিৎসকের স্ত্রীর মৃত্যু, স্বামী আশঙ্কাজনক ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা, আসামি গ্রেফতার ও শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিল

আমি এমপি না হলেও চাঁপাইনবাবগঞ্জের উন্নয়নে দেয়া নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ করব- হারুন 

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ মোহাঃ সফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি ঃ সংসদ সদস্য নির্বাচিত হতে না পারলেও, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ করার কথা জানিয়েছেন, বিএনপির সিনিয়র নেতা, হারুনর রশিদ হারুন। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর আসনে ধানের শীষ প্রতিকের প্রার্থী ছিলেন। বিএনপির এ নেতা শুক্রবার সন্ধ্যায় তার নিজ ফেসবুক একাউন্টে দীর্ঘ স্টাটাস দেন। সেখানে তিনি চাঁপাইনবাবগঞ্জ বাসীর প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জের উন্নয়নে তার দেয়া বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নে অঙ্গিকারের কথা ব্যাক্ত করেন।
ফেসবুকে স্টাটাসের শুরুতেই তিনি চাঁপাইনবাবগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন , তিনি লেখেন, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আপনারা আমাকে যে সমর্থন ও ভালোবাসা দিয়েছেন, তা আমি কখনো ভুলবো না। সেই সাথে তিনি দেশবাসীকে ধন্যবাদ লিখেছেন, আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার সুযোগ্য পুত্র তারেক রহমানকে দেশনায়ক হিসেবে বেছে নিয়েছেন যিনি এক অন্ধকার যুগ থেকে বাংলাদেশীদের মুক্তির পথে নিয়ে এসেছেন।
চাঁপাইনবাবগঞ্জের উন্নয়নে দেয়া তার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের প্রসঙ্গে তিনি লিখেন,‘‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে। আমাদের দল বিজয়ী হয়েছে। এর মানে হলো আমি বর্তমান সংসদ সদস্য না হলেও, ক্ষমতাসীন দলের একজন সক্রিয় সিনিয়র নেতা হিসেবে আপনাদের অধিকার সরকার থেকে আদায় করতে পারব। আমার ইশতেহারে যেসব প্রতিশ্রুতি ছিল বিশুদ্ধ পানি, বর্জ্য ব্যাবস্থাপনা, নদী উন্নয়ন, স্বাস্থ্যসেবা পরিকল্পনা, যুব কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন সব কিছুই এবং আমার দলের আশ্বাস দেয়া ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এসব আপনাদের কাছে পৌছে দেয়ার পথ এখন সম্পুর্ন উন্মুক্ত। যা আমার দল ক্ষমতায় না আসলে সম্ভব হত না। তাই আল্লাহ সুবহানুতায়ালার কাছে শুকরিয়া জানাচ্ছি আমি এমপি না হলেও, বর্তমান সরকার আমার দলের। মন্ত্রণালয়, প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সরাসরি সমন্বয় করে চাঁপাইনবাবগঞ্জের জন্য আমার কাজ করার সুযোগ আমি আপনাদের জন্য পুরোপুরি কাজে লাগাব।’’
দীর্ষ স্টাস্যাসে তিনি আরো বলেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি চাঁপাইনবাবগঞ্জের মানুষ যেন কোনো উন্নয়ন থেকে বঞ্চিত না হয়, কোনো সরকারি সুবিধা থেকে বাদ না পড়ে, কোনো প্রকল্পে বৈষম্যের শিকার না হয় সেটা নিশ্চিত করতে আমি সরাসরি আমার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে কাজ করবো। আমি ছিলাম আপনাদের সঙ্গে, আছি আপনাদের সঙ্গে, এবং থাকবো আপনাদের সঙ্গেই। আমার লক্ষ্য ব্যক্তি ক্ষমতা নয় আমার লক্ষ্য চাঁপাইনবাবগঞ্জ তথা বাংলাদেশীদের উন্নয়ন। আমার লক্ষ্য পদ পদবি নয় আমাদের লক্ষ্য বাংলাদেশের মানুষের অধিকার।
বিএনপির নেতা হারুন তার ফেসবুক পোস্টে জামায়াতের প্রতি দিয়েছেন সতর্কবার্তা, তিনি লিখেন, ‘‘একই সাথে জামায়াতে ইসলামির কর্মী ও নেতৃবৃন্দদের সতর্ক করে দিচ্ছি গতকালের নির্বাচনের পর থেকেই জামায়াত বিএনপির নেতাকর্মীদের হুমকি দেওয়ার চেষ্টা করছে বিষয়টি আমাদের নজরে রয়েছে। এটি নতুন নয়; দীর্ঘদিন ধরেই চাপ সৃষ্টি করা হচ্ছিল, নির্বাচনের পর তা আরও বেড়েছে। রাষ্ট্রক্ষমতায় না থেকেও ভয়ভীতি প্রদর্শন জনগণের রায়ের প্রতি সরাসরি অসম্মান। চাঁপাইনবাবগঞ্জে কোনো ধরনের হুমকি বা অস্থিরতা বরদাশত করা হবে না। আইনের বাইরে গেলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিএনপি নেতাকর্মীদের প্রতিও ছিলো বার্তা, সাবেক সংসদ সদস্য বিএনপির এ সিনিয়র নেতা লিখেন, ‘‘বিএনপির সব নেতাকর্মীর উদ্দেশ্যে বলতে চাই একটি আসনের নেতিবাচক ফলাফল আমাদের থামাবে না । বরং এখন সময় আরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার। আপনাদের দল সরকারে যা দেশের মানুষের কল্যানে ও সেবায় কাজে লাগানোর এখনই সেরা সময়। চাঁপাইনবাবগঞ্জ আমাদের সহায়তায় উন্নয়নের পথে এগিয়ে যাবে এটা আমি আপনাদের সবাইকে নিশ্চয়তা দিচ্ছি।’
এদিকে বিএনপি নেতার ফেসবুক স্টাটাস এরই মধ্যে ভাইরাল, নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ সেই পোস্টে দিচ্ছেন নানা রকম অভিমত।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট