
মো:- সাইফুল ইসলাম শান্ত ,মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য জননেতা আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মির্জাপুর শাখা।
সংসদীয় কমিটির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। এই অর্জনে ছাত্রদল নেতৃবৃন্দ এমপি মহোদয়কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। তারা আশা প্রকাশ করেন, তাঁর যোগ্য নেতৃত্বে মির্জাপুরসহ পুরো দেশের পর্যটন খাতের উন্নয়ন আরও গতিশীল হবে।
শুভেচ্ছা নিবেদনকালে উপস্থিত ছিলেন:
মির্জাপুর উপজেলা ছাত্রদল: আহ্বায়ক আরিফুল ইসলাম স্বপন, সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব।
মির্জাপুর পৌর ছাত্রদল: আহ্বায়ক ইমরান সিদ্দিকী, সদস্য সচিব সিয়াম মিয়া।
শহীদ ভবানীপ্রসাদ সাহা সরকারি কলেজ শাখা ছাত্রদল: সভাপতি মারুফ ইসলাম, সাধারণ সম্পাদক মো: আজমান আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
শুভেচ্ছা বিনিময় শেষে ছাত্রদল নেতৃবৃন্দ আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি-র সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নতুন দায়িত্বে উত্তরোত্তর সাফল্য কামনা করেন।#