1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আবদুল গাফফার চৌধুরী স্মরণে রাজশাহী প্রেসক্লাবে শোক সভা - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সর্বশেষ:
দুর্গাপূজা শুধু উৎসব নয়, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের প্রতীক: ইউএনও নওগাঁর আত্রাইয়ে কালিকাপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র যেন সাইনবোর্ড সর্বস্ব,  ওষুধের তীব্র সংকট সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে শামীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার দুর্গাপূজার মহাসপ্তমীতে খুলনা নগরীর নিরাপত্তা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন কেএমপি কমিশনার দীর্ঘস্থায়ী স্বাস্থ্যহানির আশঙ্কা: উপকূলের গভীর নলকূপে ছড়িয়ে পড়ছে নদীর লোনা পানি প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে: রাসিক প্রশাসক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও বাণী প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে চূড়ান্ত সমন্বয় সভা সম্পন্ন শিক্ষার আয়নায় চাঁপাইনবাবগঞ্জ: ভবন ও জিপিএ-৫ বাড়ছে, কিন্তু আসল শিক্ষা কোথায়? ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’: কুষ্টিয়ায় লালনের ১৩৬তম তিরোধান দিবস উদযাপিত

আবদুল গাফফার চৌধুরী স্মরণে রাজশাহী প্রেসক্লাবে শোক সভা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ৪৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি……………
বিশিষ্ট সাংবাদিক, গীতিকার, কলামিস্ট ও সাহিত্যিক আবদুল গাফফার চৌধুরী স্মরণে রাজশাহী প্রেসক্লাবে শোকসভার আয়োজন করা হয়েছে। শনিবার (২১ মে) বিকেল ৪টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে এ শোক সভা অনুষ্ঠিত হবে।

এতে সভাপতিত্ব করবেন রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমান। সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলার সঞ্চালনায় এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন রাজশাহী প্রেসক্লাবর আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখবেনÑ রাজশাহী প্রেসক্লাবের সহঃ সভাপতি আবু সালেহ মোহাম্মদ ফাত্তাহ, যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সিনিয়র সহঃ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদল, সহঃ সভাপতি সালাউদ্দিন মিন্টু, প্রচার সম্পাদক সাংবাদিক আমানুল্লাহ আমান, সিনিয়র সদস্য মো. শরিফ উদ্দিন ও রাজশাহী বারের সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট শিরাজী শওকত সালেহিন এলেন প্রমুখ।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৯ মে) সকাল ৬টা ৪০ মিনিটের দিকে লন্ডনের একটি হাসপাতালে মারা যান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রæয়ারি’ কালজয়ী এ গানের স্রষ্টা আব্দুল গাফফার চৌধুরী। বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগে ৮৮ বছর বয়সে মারা গেলেন বয়স্ক বর্ষীয়ান এ লেখক। তার মৃত্যুতে সাংবাদিকসহ সচেতন মহলে শোকের ছায়া নেমে আসে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট