1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাই চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের ২ পা বিচ্ছিন্ন তামাক ও জর্দা সেবনের শরয়ি বিধান: একটি তাত্ত্বিক ও সামাজিক বিশ্লেষণ বাঘায় ৭৪০ জন কৃষক পেল সার-বীজ, প্রধানমন্ত্রীর অনুদানের টাকা পেল ২৪৩ জন আত্রাইয়ে রাজশাহী সিটি কলেজের  ছাত্রকে অপহরণ করে নৃশংস কায়দায় হত্যার চেষ্টা, আইফোন ছিনতাই রূপসায় বাস-মোটরসাইকেল সংঘর্ষ: পশু চিকিৎসকের স্ত্রীর মৃত্যু, স্বামী আশঙ্কাজনক ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা, আসামি গ্রেফতার ও শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু  শিবগঞ্জে লীজ দেয়া ৫টি  আম গাছ কেটা নেয়ার অভিযোগ, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন  কর্তৃপক্ষ নিশ্চুপ, কারণ কি          কারওয়ান বাজার না কাওরান বাজার? সঠিক উচ্চারণ ও ঐতিহাসিক প্রেক্ষাপট চাঁপাইনবাবগঞ্জে ভয়াবহ প্রতারণা: বিদেশে পাঠানোর নামে কোটি টাকা হাতিয়ে উধাও লিটন

আত্রাই চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের ২ পা বিচ্ছিন্ন

  • প্রকাশের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ পারভেজ গাদ্দাফী, আত্রাই:  নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া (২৫) নামে এক পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ছয়টায় আহসানগঞ্জ রেল স্টেশনে ঘটনাটি ঘটে। তার শ্বশুর বাড়ি আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামে।
আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার আশরাফুল বলেন,খুলনা থেকে ছেড়ে আসা আপ সীমান্ত-৭৪৭, ভোর ছয়টা ৩৫ বাই ৩৫  পুরাতন রেলওয়ে স্টেশন কুড়িগ্রাম এক্সপ্রেস এর ইন রিপোর্টে দাঁড়িয়ে যাই এ সময় চলন্ত সীমান্ত ট্রেন থেকে একজন যাত্রী নামতে গেলে প্লাটফর্ম থেকে ট্রেনের নিচে চলে যায়। এতে তার দু’পা কাটা পড়ে। আমি দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলে জানতে পারি, তিনি একজন পুলিশ সদস্য তাকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে ।
Open photo
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, আহত পুলিশ কনস্টেবল বাগেরহাটে কর্মরত। রাতে খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনে আত্রাইয়ে শ্বশুর বাড়িতে আসছিলেন তিনি। সকালে ট্রেনটি আত্রাই স্টেশনে পৌঁছালে কিছুটা গতি কমায়। এসময় এমরান মিয়া লাফ দিয়ে নামতে গেলে চাকার নিচে পড়ে যান। এতে তার দুটি পা হাঁটু হতে কেটে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে তার শ্বশুর বাড়ির লোকজনের মাধ্যমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়। তবে তার গ্রামের বাড়ির ঠিকানা তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
Open photo
প্রত্যক্ষদর্শী মজনু ফকির বলেন, ঘটনাটি আমার চোখের সামনে ঘটেছে। যা খুবই মর্মান্তিক। এর আগেও এক পুলিশ সদস্যের সাথে এরকম ঘটনা ঘটেছে । এরকম ঘটনা যেন আর না ঘটে সেজন্য আমাদের সকলের সচেতন হওয়া প্রয়োজন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট