1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ:
লালপুরে স্বামীর উপর অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা কবি ‘মোল্লা সালেহ’এর প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’ তাহেরপুরে শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম যুদ্ধের প্রভাবে তেল সংকটের আতঙ্ক, সোনামসজিদ বন্দরে বিজিবির কড়া নজরদারি রাষ্ট্র, নাগরিক অধিকার ও বলপ্রয়োগের সংস্কৃতি: একটি সংকটময় বাস্তবতা বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী

আত্রাইয়ে হত্যা মামলার পলাতক পাঁচ আসামী গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি………………………………..

নওগাঁর আত্রাইয়ের হত্যা মামলার পলাতক পাঁচ আসামীকে আত্রাই থানা পুলিশ গ্রেফতার করেছে।

আত্রাই থানার ওসি মোঃ জহুরুল ইসলাম ও এই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাম মোহাম্মদ জানান, নওগাঁ জেলা পুলিশ সুপার দিক নির্দেশনায়। তথ্য প্রযুক্তির ব্যবহার করে রবিবার দিবাগত গভীর রাতে রাজশাহীর বোয়ালিয়া থানার অন্তর্গত বালিয়াপুকুর এলাকা থেকে আসামীদেরকে গ্রেফতার করা হয়।আজ সোমবার আসামীদেরকে নওগাঁ কোর্টে প্রেরন করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীরা হলেন আত্রাই উপজেলার বড় শিমলা গ্রামের মৃত ইনছের আলীর পুত্র মোঃ সুইট(৩৫) ও মোঃ শহিদ আলী(৩৮), মোঃ ভুট্ট’র পুত্র মোঃ দুলু(৩৫), মোঃ সুইট আলীর পুত্র মোঃ সোহাগ আলী(২০) এবং মোঃ শহিদ আলীর স্ত্রী মোছাঃ মাসুদা বিবি (৩৮)। মামলা

সূত্রে জানা যায়,আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বড়শিমলা গ্রামে নিকটতম প্রতিবেশীর সাথে পারিবারিক কলহের জের ধরে আসামীরা মমেনা বিবি(৫৬)কে প্রহার করে হত্যা করে। মমেনা বিবির ছেলে মোঃ খলিল উদ্দিন প্রাং গত বছরের ২৯ অক্টোবর মোট আট জনকে আসামী করে আত্রাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট