1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
লালপুরে স্বামীর উপর অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা কবি ‘মোল্লা সালেহ’এর প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’ তাহেরপুরে শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম যুদ্ধের প্রভাবে তেল সংকটের আতঙ্ক, সোনামসজিদ বন্দরে বিজিবির কড়া নজরদারি রাষ্ট্র, নাগরিক অধিকার ও বলপ্রয়োগের সংস্কৃতি: একটি সংকটময় বাস্তবতা বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী

আত্রাইয়ে লটারির মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ

  • প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥মোঃ ফিরোজ আহমেদ, বিশেষ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে উম্মুক্ত লটারির মাধ্যমে ওএমএস এর ৩ জন ডিলার নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে। বুধবার (৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে লটারির আয়োজন করা হয়।

জানা যায়, উপজেলার ৩টি পয়েন্টে ডিলার নিয়োগের জন্য ৪৬ জন প্রার্থী আবেদন করেন। যাচাই-বাছাই শেষে ২০টি আবেদন বাতিল করা হয়। অবশিষ্ট ২৬ জন বৈধ প্রার্থীর মধ্যে লটারির মাধ্যমে ৩ জন ডিলার নির্বাচিত হন।

নির্বাচিত তিন জনের মধ্যে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন পয়েন্টে জাহাঙ্গীর আলম, আহসান উল্লাহ হাইস্কুল পয়েন্টে মোফাখারুল এবং সাহেবগঞ্জ বাজার পয়েন্টে মাহাবুব করিম নিয়োগ পান।

উম্মুক্ত লটারীর মাধ্যমে ডিলার নিয়োগ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দায়িত্বপ্রাপ্ত আত্রাই উপজেলা নির্বাহী অফিসার  রাকিবুল হাসান। তিনি বলেন, লটারির মাধ্যমে ডিলার নির্বাচন একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক পদ্ধতি। এতে জনবিশ্বাস অর্জন হয় এবং অনিয়মের কোনো সুযোগ থাকে না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শামসুন্নাহার, কৃষি সম্প্রসারাণ কর্মকর্তা গোলাম রাব্বানী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ আব্দুল্লাহ আল মামুন, বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মী  ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি প্রমুখ। নতুন নিয়োগপ্রাপ্ত ডিলাররা খুব শিগগিরই চাল বিতরণ কার্যক্রম শুরু করবেন বলে জানা গেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট