# মোঃ রাসাদুদ জামান আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ এবং সকাল ৯ টার সময় উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে কুচকাওয়াজ প্রদর্শন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ আলাউল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম (রেজু) বলেন মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। তাদের স্মৃতি চিরস্মরণীয় রাখতে আমাদের সবাইকে দেশ গঠনে কাজ করতে হবে।
পরে সকাল ১১ টায় বীর মুক্তিযোদ্ধা,যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল করিম এবং উপজেলা সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা আরো উপস্থিত ছিলেন থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তসলিম উদ্দিন সহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর