1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আত্রাইয়ে বাজারে আগাম দেশি জাতের গুটি লিচু পাওয়া যাচ্ছ - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখমের মূল পরিকল্পনাকারী স্পিকার মিরাজসহ গ্রেপ্তার ২ টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে শিশু নিখোঁজ: উদ্ধারে ফায়ার সার্ভিস পোরশায় ৬৩ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক সার ডিলার নিয়োগের অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ কৃষকদল নেতার আত্রাইয়ে পুলিশ ও জনতার যৌথ তৎপরতায় চোরাই বাইক উদ্ধার, গ্রেপ্তার ২ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শিবগঞ্জে মাদ্রাসার সুপার ও তাঁর ছেলেকে অবরুদ্ধ করে রাখল এলাকাবাসী, উদ্ধার করল পুলিশ “নজরুলের চেতনা ধারণ করে মানবিক সমাজ গঠন করতে হবে”: আত্রাইয়ে এম‌পি রেজু

আত্রাইয়ে বাজারে আগাম দেশি জাতের গুটি লিচু পাওয়া যাচ্ছ

  • প্রকাশের সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ১৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই প্রতিনিধিঃ                                       আত্রাইয়ে বাজার গুলোতে দেশি জাতের গুটি লিচু পাওয়া যাচ্ছ ৷ আত্রাই উপজেলার বিভিন্ন হাট বাজার গুলোতে দেশি যাতিও লিচু দেখা যায়তেছে খেতে কিছুটা টক হলেও রঙিন এই লিচু দেখে ক্রেতারাও ভিড় জমাচ্ছেন লিচু দোকানে।

মধুর মাসের বাজারে ওঠা প্রথম লিচু হওয়ায় এখন প্রতি ১০০ লিচুর দাম এখন ২৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে,অনকেটা দাম চড়া। দেশি জাতের লিচুগুলো একটু টক ও হালকা মিষ্টি,তবে টসটসে মিষ্টি লিচু আসবে কিছু দিন পরে।আর কয়েকদিন পর বিভিন্ন উন্নত জাতের লিচু বাজারে পাওয়া যাবে।তখন বিভিন্ন জাতের লিচু উঠলে দামও কিছুটা কমবে।

মাদ্রাজি,বোম্বাই, বেদানা,চায়না,কাঁঠালি বোম্বাই কোনটাই এখনো আসেনি।এসব লিচু বেশ সাইজের হয়ে থাকে,প্রচুর রসালো ও খেতে মধুমিষ্টি। মৌসুমের প্রথম ফল বাজারে আসায় দামটা একটু বেশি।তবে অন্যান্য জাতের লিচু বাজারে উঠলে দাম কমে যাবে।

বান্দাইখাড়া বাজার সহ আত্রাই উপজেলার বভিন্ন বাজারে লিচুর পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা।তারা জানিয়েছেন,বাজারে এসেছে গুটি জাতের দেশি লিচু।এলাকার আশপাশের বাগানগুলো থেকে লিচু এনে এখানে বিক্রি করছেন তারা। প্রতি একশ’ লিচু বিক্রি করছে ২৫০থেকে ৩০০ টাকায়। দাম চড়া এটিও মানছেন ক্রেতারা। তবে আবহাওয়া অনুকলে না থাকায় সরবরাহ কম থাকায় দাম এবার একটু বেশি হয়েছে বলেও দাবি করছেন এ ফল ব্যবসায়ীরা। তাই মৌসুমের নতুন ফল হিসেবে তুলনামূলক একটু বেশি দামেই লিচু কিনতে হচ্ছে ক্রেতাদের।

বাগান মালিকরা বলছেন,উন্নতমানের জাত হিসেবে বোম্বাই, মাদ্রাজি,কাদমি, মোজাফফরপুরী, বেদানা,কালীবাড়ি, মঙ্গলবাড়ি,চায়না-৩, বারি-১,বারি-২ ও বারি-৩ জাতের লিচু উৎপাদিত হয়,এর মধ্যে বোম্বাই লিচুর চাহিদা বেশি। সবচেয়ে বেশি গাছ রয়েছে বোম্বাই লিচুরই,বাজারে দুই একদিনের মধ্যে।

এবিষয়ে কৃষি সমপ্রসারণ অধিদফতর বলছে, গত কয়েক বছরে আমের পাশাপাশি শুধু লিচু চাষ করেই শতাধিক চাষি স্বনির্ভর হয়ে উঠেছেন। লিচু চাষেও কৃষকের আগ্রহ বাড়ছ,লিচু চাষ করে অনেক কৃষক স্বাবলম্বী হয়ে ওঠায় এবার লিচুতেও নীরব বিপ্লব ঘটতে চলেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট