ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার সবসময় সাধারণ, প্রান্তিক ও কর্মজীবী মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। দুর্যোগ বা সংকটের সময় কোনো মানুষ যেন খাদ্যাভাব বা কষ্টে না থাকে, সে লক্ষ্যেই সরকার বিভিন্ন মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করছে। সরকারি বরাদ্দের সুষ্ঠু ও স্বচ্ছ বণ্টনের মাধ্যমে প্রকৃত অসহায় মানুষের দোরগোড়ায় খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে এবং জনগণের পাশে থেকে সরকার তার দায়িত্ব পালন করে যাবে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, উপজেলা প্রশাসন সবসময় প্রকৃত অসহায় ও প্রান্তিক মানুষের অধিকার এবং সরকারি সুবিধা নিশ্চিত করতে বদ্ধপরিকর। সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে তালিকাভুক্ত সুবিধাভোগীদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। যেকোনো দুর্যোগ বা সংকটে আত্রাই উপজেলা প্রশাসন সাধারণ মানুষের পাশে থেকে সর্বোচ্চ সেবা প্রদান অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খায়রুল আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু আনাছ, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি. এম. কামরুজ্জামান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন সাখিদার, যুগ্ম সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান সাগর, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, দুর্যোগ ব্যবস্থাপনা শাখার প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও সভাপতির উপস্থিতিতে সুবিধাভোগীদের হাতে ৩০ কেজি ওজনের চালের বস্তা অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হয়। সুশৃঙ্খলভাবে এক হাজার সুবিধাভোগীর মাঝে ত্রাণ বিতরণ সম্পন্ন হয়। সরকারি এ মানবিক সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন।#