1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আত্রাইয়ে আইনজীবী ভাতিজা কর্তৃক জমি আত্মসাতের চেষ্টার প্রতিবাদে প্রতিবন্ধী চাচার সংবাদ সম্মেলন - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
শ্যামনগরে চেয়ারম্যান প্রার্থী গাজী শাহ আলমের ব্যানার কেটে নষ্ট করার অভিযোগ কালীগঞ্জে এসিল্যান্ডের নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি পোঁতার অভিযোগ মির্জাপুরে বংশাই নদে অবৈধ বালু উত্তোলন, শ্রমিককে ৫০ হাজার টাকা জরিমানা সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুইটির বাড়ি মির্জাপুরে, নেপথ্যের কারণ জানে না পরিবার ভারতে পালানোর চেষ্টা: সোনামসজিদ সীমান্তে যুব মহিলা লীগ নেত্রী সুলতানা বেগম আটক প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দী বিএনপি নেতার পরিবারের পাশে দাঁড়ালেন রাসিক প্রশাসক অসুস্থ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে দেখতে রামেক হাসপাতালে রাসিক প্রশাসক বাঘায় বস্ত্র বিতরণ ও বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব, বস্তুনিষ্ঠ সংবাদের আহ্বান এমপির সৌদি থেকে ফেরার এক মাসের মাথায় টাঙ্গাইলে যুবকের রহস্যজনক মৃত্যু দুর্গাপুর্জার উপত্তিস্থল রাজশাহীর তাহেরপুরে সিদুর শুভক্ষণে প্রতিমা বিসর্জন

আত্রাইয়ে আইনজীবী ভাতিজা কর্তৃক জমি আত্মসাতের চেষ্টার প্রতিবাদে প্রতিবন্ধী চাচার সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই,প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার বান্দাই খাড়ারায় প্রতিবন্ধী মজিবর মন্ডল তার ভাতিজা মতিউর রহমান কর্তৃক জমি আত্মসাতের চেষ্টার প্রতিবাদে বৃহস্পতিবার ২১ মে ২০২৫ দুপুরে বান্দাই খাড়া বাজার এলাকায় এক সংবাদ সম্মেলন করেছেন।

খাবারে বিষ মিশিয়ে পাঁচটি গরু হত্যা করা,মামলা করিয়ে দেওয়ার নামে মূল দলিল খতিয়ান ও নথি গায়েব,জাল দলিল তৈরি করে জমি নিজের নামে রেজিস্ট্রি চেষ্টা, মাথায় চাকু মারা, স্কুলে পড়া কিশোর ও বিদেশ থাকা ভাগিনাকে হয়রানিমুলক মামলা,জোরপূর্বক জমি দখলসহ নানান বিষয়ে অভিযোগ এনে চাচাতো ভাই এর ছেলে তার ভাতিজা মতিউর রহমানের বিরুদ্ধে ভয়ের কারণে মুখ না খুলতে পেরে হঠাৎ চাচা মজিবর মন্ডলের সংবাদ সম্মেলন।

মতিউর রহমান পেশায় একজন অ্যাডভোকেট ও নিষিদ্ধ আওয়ামী লীগের আত্রাই উপজেলা শাখার আইন বিষয়ক সম্পাদক। তাই ফ্যাসিস্ট সরকারের আমলে তার বিরুদ্ধে মামলা করতে পারেনি।  এর মধ্যে হৃদয়বিদারক একটি ঘটনা শত্রুতার জেরে খাবারে বিষ মিশিয়ে পাঁচটি গরু হত্যা করায় ক্ষতিগ্রস্ত কৃষকের তখনকার আনুমানিক সাত লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। মজিবর মন্ডল সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে তাকে ও তার পরিবারকে সুরক্ষা প্রদান করা হোক এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক বলে দাবি করেন।

সংবাদ সম্মেলনে মজিবর মন্ডলের বড় বোন পারুল বেওয়া ও ছোট বোন মেহেনা বেওয়া উপস্থিত ছিলেন।  দলিয় পদের ব্যাপারে কোন প্রকার ব্যাখ্যা দিবেন না সাফ জানিয়ে তার বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করে মতিউর রহমান বলেন,আমার জমির ধান আমি কেটেছি,তাদের দাবিগুলো মিথ্যা ও বানোয়াট।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাবুদ্দীন বলেন, আওয়ামী শাসনামলে এই থানার দায়িত্বে ছিলাম না। তবে এখন কেউ অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট