1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সর্বশেষ:
যুদ্ধের প্রভাবে তেল সংকটের আতঙ্ক, সোনামসজিদ বন্দরে বিজিবির কড়া নজরদারি রাষ্ট্র, নাগরিক অধিকার ও বলপ্রয়োগের সংস্কৃতি: একটি সংকটময় বাস্তবতা বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ  

আত্রাইয়ের আহসাগঞ্জে সরকারী রাস্তা দখল করে ফুজকার দোকান , পথচারীদের ভুগান্তি চরমে

  • প্রকাশের সময় : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি……………………………………………………

নওগাঁর আত্রাই আহসাগঞ্জ রেলওয়ে বাজারে চলাচলের রাস্তা দখল করে ফুজকার দোকান ও বিভিন্ন ধরনের পসরা সাজিয়ে ব্যবসা করছে একটি মহল। ফুজকার দোকানের দখলদারিত্বের কারণে ট্রেন যাত্রী ও জনসাধারণের চলাচলের রাস্তা সংকীর্ণ হয়ে পড়েছে। ফলে ট্রেন যাত্রীরা ও জনসাধারণ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। রাস্তার পাশে ময়লা-আবরজনা যত্রতত্র ফেলার কারণে মশা,মাছি সহ রোগের প্রার্দূভাব এবং দূর্গন্ধে অতিষ্ঠ ট্রেন যাত্রী-জনসাধারণ । এ বিষয়ে দায়িত্বরত ষ্টেশান মাষ্টার বরাবর লিখিত আবেদনও দিয়েছেন তারা।

আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে যাত্র্রী মোঃ সাইদুর রহমান সহ কয়েকজন অভিযোগকারী বলেন, আহসানগঞ্জ রেলওয়ে যাত্রী ছাড়াও আশপাশের সাধারণ জনসাধারণ ও ট্রেনযাত্রীরা ট্রেন থেকে নেমে ভ্যান যোগে চলাচল কারীগণ প্রতিদিন ট্রেন যাত্রী নারী-পুরুষ ট্রেন ধরতে আসেন। স্টেশন বাজারের সরকারী রাস্তার ওপর দোকান বসিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে একটি মহল। ময়লা-আবরজনায় চরম দূর্গন্ধ ছড়াচ্ছে। রোগের প্রকোপ ও ভোগান্তির দেখা দিয়েছে। ট্রেনের নারী যাত্রীদের গাঁ ঘেষাঘোশি করে চলাচল করতে হচ্ছে।

অভিযোগ বিষয়ে রাস্তায় দোকান নিয়ে বসা ব্যবসায়ী মকিম হোসেন, রাজু মিয়া,সেলিম হোসেন বলেন, এই স্টেশন বাজার সরকারী রাস্তা পড়ে থাকার কারণে আমরা ব্যবসা করছি। কর্তৃপক্ষ আমাদের উঠাইয়া দিলে আমরা দোকান নিয়ে চলে যাবো। আহসানগঞ্জ রেলওয়ে স্টেশান মাষ্টার সুব্রত কুমার দাশ বলেন, রাস্তায় ব্যবসা প্রতিষ্ঠান যাতে না বসে সে জন্য আমরা তাদের মৌখিক ভাবে বলেছি। তারপরও বিষয়টি নিয়ে রেলওয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে লিখিত ভাবে জানানো হয়েছে। এ

বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার সঞ্জিতা বিশ্বাস ফোনে বলেন, দ্রুত সরেজমিন তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট