1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার

আজিমনগররেল স্টেশনে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ২১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মেহেরুল ইসলাম মোহন, লালপুর, নাটোর…………………………………………..

নাটোরের লালপুর উপজেলার আজিমনগর রেল স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে ফিরোজা বেগম(৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার(৭ই নভেম্বর ২০২৩)সকালে আজিমনগর রেল স্টেশন সংলগ্ন গোপালপুর পৌর কেন্দ্রীয় গোরস্থানের সামনে থেকে ঐ বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়। নিহত বৃদ্ধা লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার ভুঁইয়াপাড়া গ্রামের ঝড়ু প্রামানিক মেয়ে বলে জানা গেছে।

নিহতের ভাতিজা গোপালপুর বাজার কমিটির সভাপতি ও সাবেক জেলা পরিষদের সদস্য বদিউর রহমান বদর জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গোপালপুর পৌর কেন্দ্রীয় গোরস্থানের সামনে তাঁর ফুফু ফিরোজা বেগম রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় মারা যান।পরে মঙ্গলবার সকালে স্থানীয়রা খবর দিলে পরিবারের লোকজন লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

এ বিষয়ে ঈশ্বরদী রেলওয়ে পুলিশ (জিআরপি)থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)হারুনুজ্জামান রোমেল বলেন, নিহতের খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট