নিজস্ব প্রতিবেদক, রাজশাহী........................................
রাজশাহীতে মাদক ও সন্ত্রাস বিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) সকালে রাজশাহী পুলিশ লাইন্সে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এসময় তিনি বলেন, আন্দোলনের নামে আগুন সন্ত্রাস রুখে দিতে প্রস্তুত আছে আইনশৃঙ্খলা বাহিনী।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও মহানগর কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক এঁর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. গোলাম সাব্বির সাত্তার, বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্ এনডিসি, রাজশাহী রেঞ্জ ডিআইজি মো. আব্দুল বাতেন, জেলা প্রশাসক আব্দুল জলিল, রাজশাহী র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-৫) এঁর অধিনায়ক লে. কর্ণেল রিয়াজ শাহরিয়ার, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, কমিউনিটি পুলিশিং রাজশাহী মহানগর শাখার আহবায়ক প্রফেসর ড. মো. আব্দুল খালেক, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, রাজশাহী মহানগর আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াদুদ দারা, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকার।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর