1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আওয়ামীলীগ ঘেসা কেউ ওয়ার্ড কমিটিতে স্থান পাবে না: সাখাওয়াত ইসলাম রানা - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সর্বশেষ:
না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন ২৬ ও ২৭ অক্টোবর সাংস্কৃতিক আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রুহুল কবির রিজভীর সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সম্পাদক স্থায়ী বহিষ্কার বাঘায় ৪৭ বোতল নিষিদ্ধ ইস্কাফ সিরাপসহ নারী মাদক কারবারি গ্রেফতার, স্বামী পলাতক দুর্গাপূজা ঘিরে ৩ স্তরের নিরাপত্তা ও সাইবার নজরদারি বাড়াল এসআরবি-৬ পোরশায় শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করলেন ১৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল ইসলাম নাচোলে দুর্গাপূজা উপলক্ষে দুঃস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি সানজিদা ইয়াসমিন তুলির শাড়ি বিতরণ শ্যামনগরে আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রূপসায় ‘লোক কৃষ্টি’ সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন

আওয়ামীলীগ ঘেসা কেউ ওয়ার্ড কমিটিতে স্থান পাবে না: সাখাওয়াত ইসলাম রানা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৩০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়ক মো. সাখাওয়াত ইসলাম রানা বলেছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে কথা হয়েছে অচিরেই প্রতিটি ওয়ার্ড কমিটির অনুমোদন দেয়া হবে। অপনাদের মাধ্যমে ম্যাসেজ দিতে চাই, যার সাথে আওয়ামীলীগের কোন এক জনের ছবি আছে তাকে গ্রহন করা হবে না। কেন্দ্র থেকে আমার প্রতি এমন নির্দেশনা দিয়েছেন। তাই কোন অবস্থাতেই আওয়ামী লীগের কেই যেন ওয়ার্ড কমিটিতে স্থান পাওয়ার সুযোগ না পায়।

শুক্রবার (২১ মার্চ) পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় চিটাগাংরোড গ্রাণ্ড তাজ পার্টি সেন্টারে সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাখাওয়াত ইসলাম রানা বলেন, আমি এখানে এসেছি, প্রয়োজন হলে এখানে বসে সবাইকে সামনে রেখে কমিটি করে দেব। তবে আওয়ামী লীগের যেকোন ধরণের সম্পর্ক আছে এমন কাউকে কজমিটিতে স্থান দেওয়া হবে না। তাদের জন্য কেই কোন তদবির করবেন না। যদি করেন তাহলে দল থেকে বহিস্কার করে করা হবে।

সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রিপন সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. রেদোয়ান হোসেন পাপ্পুর সঞ্চালনায় এ মাহফিলে প্রধান বক্তা ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মমিনুর রহমান বাবু। বিশেষ অতিথি ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন মির্জা জনি, যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, রায়হান হক, রেজাউল করিম, ভিপি নজরুল ইসলাম, এ আর রানা, সদস্য ইসমাইল খান ও টুটুল।

এসময় আরো উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আহম্মেদ হুমায়ুন কবির, নুরুল ইসলাম, মো. আশরাফ, সেলিম প্রধান, ইউসুফ মোল্লা স্বপন, কর্ণেল, সদস্য আল আমিন শেখ, মো. আল আমিন, সোহাগ, রিয়াজ, ইকবাল হোসেনসহ প্রমূখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট