1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার

অভয়নগরে পোষ্ট অফিস কাম সেলুন, অনিয়মের শেষ কোথায়,   দক্ষিণাঞ্চল পোস্টমাস্টার জেনারেলের হস্তক্ষেপ কামনা

  • প্রকাশের সময় : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ১৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি, অভয়নগর………………………………………………..

যশোরের অভয়নগর উপজেলার সাব পোষ্ট অফিস গুলোর কার্যক্রম এখন অনিয়মের আখড়ায় পরিনত হয়েছে যা দেখার কেউ নেই। উপজেলার নওয়াপাড়া পোষ্ট অফিসের নিয়ন্ত্রণে থাকা এসব সাব পোষ্ট অফিসের কার্যক্রম একেবারে নেই বললে চলে। যদিও পোষ্ট অফিসের জন্য সরকারি ভাবে বিভিন্ন সময় লাখ লাখ টাকা ব্যায় করা হয়েছে। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে্য পোষ্ট অফিসের উন্নতির জন্য ল্যাপটপ, কম্পিউটারসহ নানান সুযোগ সুবিধা বরাদ্দ থাকলেও সবকিছু এখন পোষ্ট অফিস থেকে হাওয়া হয়ে গেছে।

সূত্রে জানা গেছে, পোষ্ট অফিসের জন্য সরকারি ভাবে বরাদ্দকৃত অধিকাংশ মালামাল পোষ্ট মাস্টারদের যোগসাজশে বিক্রি করে খেয়ে ফেলেছে অথবা কোন কোন পোষ্ট মাষ্টার তার নিজ বাড়িতে নিজেদের কাজে ব্যবহার করছে। এমনই এক পোষ্ট অফিসের সন্ধান পাওয়া গেছে উপজেলার ভাঙ্গাগেট বাজারে অবস্থিত পোষ্ট অফিসের সাইনবোর্ড আছে কিন্তু কার্যক্রম নেই। ওই পোষ্ট অফিসের ঘরটিতে একটি সেলুনের দোকান বসানো হয়েছে। ফলে ওই পোষ্ট অফিস এখন মানুষের চুল দাড়ি কাটার স্থানে পরিনত হয়েছে।

তথ্য অনুসন্ধানে জানা গেছে, ওই পোষ্ট অফিসের মাষ্টার আলামিন সরকারি ভাবে পোষ্ট অফিসের নামে বরাদ্দ কম্পিউটারসহ যাবতীয় জিনিসপত্র লোপাট করে বিক্রি করে আত্মসাৎ করেছেন। সূত্রে আরো জানা গেছে, বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের কর্মকান্ড চলমান থাকা অবস্থায় এমন ন্যাক্কারজনক ঘটনা কোন বিবেকবান মানুষের মেনে নেওয়াটাও কষ্টকর।

সরেজমিনে দেখা যায়, পোষ্ট অফিস ঘরে একজন সেলুনের কাজ করছে তার নাম জিঙ্গেস করলেই সে নাম বলতে রাজি হয়নি এবং সে জানায় আমি কিছু বলবোনা আপনারা পোষ্ট মাষ্টারের সাথে কথা বলেন।

এ ব্যাপারে ভাঙ্গাগেট পোষ্ট অফিসের মাষ্টার আলামিন বলেন, অফিস ঘর ভেঙ্গে গেছে, কম্পিউটারসহ অফিসের জিনিসপত্র ইমরান নামের এক ছেলের কাছে আছে, সে কি করেছে আমি বলতে পারবোনা। আমি এখন ব্যস্ত আছি আপনাদের সাথে কথা বলতে পারবোনা।

এবিষয়ে নওয়াপাড়া পোস্ট অফিসের পোষ্ট মাষ্টার প্রদীপ সরকার বলেন, পোষ্ট অফিস আছে নিজস্ব কোন ভবন নেই, অফিস ভাড়া নেওয়া সরকারি ভাবে কম্পিউটারসহ যাবতীয় সব মালামাল তো পোষ্ট অফিসে দেওয়া আছে তা কি হয়েছে বলতে পারবোনা, আমি নতুন আসছি।এলাকাবাসি তদন্ত সাপেক্ষে দক্ষিণাঞ্চল পোস্টমাস্টার জেনারেলের হস্তক্ষেপ কামনা করেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট