1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সর্বশেষ:
লালপুরে স্বামীর উপর অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা কবি ‘মোল্লা সালেহ’এর প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’ তাহেরপুরে শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম যুদ্ধের প্রভাবে তেল সংকটের আতঙ্ক, সোনামসজিদ বন্দরে বিজিবির কড়া নজরদারি রাষ্ট্র, নাগরিক অধিকার ও বলপ্রয়োগের সংস্কৃতি: একটি সংকটময় বাস্তবতা বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী

অবৈধ যানের মুখোমুখি সংঘর্ষে বাঘার মিস্টার নিহত

  • প্রকাশের সময় : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ১৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি…………………………………………………….

বালি বহনকরা ইঞ্জিন চালিত অবৈধযানের মুখোমুখি সংসর্ষে মোটরসাইকেল চালক মোস্তাফিজুর রহমান মিস্টার(৩৫) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ্যাপেক্স ফার্মার সেলস প্রতিনিধি হিসেবে রাজশাহীতে কর্মরত নিহত মোস্তাফিজুর রহমান মিস্টার বাঘা উপজেলার বাজুবাঘা গ্রামের তোহিদুল ইসলামের একমাত্র ছেলে। সোমবার (১১ মার্চ) বাঘা- ঈশ্বরদী সড়কের ঈশ্বরদী রেঁনেসা ক্লাব সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এদিন যোহর নামাজের পর শাহী মসজিদ প্রাঙ্গনে জানাযার নামাজ শেষে বাঘা কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নিহতের মামা মুনসাদ মাহমুদ জানান, সোমবার সকাল ৯টার দিকে মোটরসাইকেল যোগে ওষুধ নিয়ে রাজশাহী থেকে ইশ্বরদী যাচ্ছিল। পথিমধ্যে বাঘা-ঈশ্বরদী মহাসড়কের ঈশ্বরদী রেঁনেসা ক্লাব সংলগ্ন এলাকায়, সামনে থেকে আসা ৪চাকার ইঞ্জিন চালিত স্টিয়ারিং সেট অবৈধ যান (কুত্তাগাড়ি নামে পরিচিত) এর সাথে মুখামুখি সংঘর্ষে রাস্তায়  ছিটকে পড়ে মাথায় গুরুতর জখম হয়ে ঘটনারস্থলেই মারা যান। ঘটনার পর চালক সটকে পড়েন। পুলিশ,বালিভর্তি সেই যানকে থানা হেফাজতে নিয়েছেন।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। তবে মৃত্যুর ঘটনায়, নিহতের মামা মুনসাদ মাহমুদ সড়ক পরিবহন আইনে ঈশ্বরদী থানায় মামলা করেছেন বলে জানান ওসি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট