1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবন্ধী মেয়েকে হত্যাচেষ্টার অভিযোগ - দৈনিক সবুজ নগর
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে গরুবোঝাই ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৮ পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ, ১ লাখ টাকা দাবি নওগাঁর আত্রাইয়ে অন্যের ভিটায় জরাজীর্ণ ঘরে দিন কাটছে অসহায় সাদ্দামের দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস প্রতিপক্ষের হামলায় পোরশায় প্রাণ গেল সেলিম রেজার একাত্তরে যারা ধোঁকা দিয়েছিল, তারা চব্বিশেও ধোঁকা দিয়েছে’: রাজশাহীর জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান ঐতিহ্য ধরে রাখতে সবাইকে মিলেমিশে থাকতে হবে’: বাঘায় বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত ‘কাউকে পেছনে ফেলে নয়, সবাইকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে চাই’: রাজশাহীতে প্রধানমন্ত্রী নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বাগমারার আনোয়ারের দাফন সম্পন্ন, এলাকায় শোকের ছায়া প্রধানমন্ত্রীর রাজশাহী সফর: সংশ্লিষ্ট সবাইকে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের ধন্যবাদ

অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবন্ধী মেয়েকে হত্যাচেষ্টার অভিযোগ

  • প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
oplus_0
৥ মোহাঃ হারুন অর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের এক অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তার বিরুদ্ধে নিজ কন্যাকে শারীরিক ও মানসিক নির্যাতনসহ হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। রবিবার দুপুরে জেলা শহরের বাতেন খাঁর মোড়ের একটি অফিসে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন শারীরিক প্রতিবন্ধী নারী বিলকিস আক্তার সোনিয়া (৪২)।
অভিযুক্ত মোশাররফ হোসেন বিজিবির অবসরপ্রাপ্ত হাবিলদার ও সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মহিপুর গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে সোনিয়া জানান, জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী হওয়ায় শৈশব থেকেই বাবার নির্যাতনের শিকার তিনি। নিজের নামে থাকা সম্পত্তি দখল করতেই একাধিকবার তাকে মারধর ও হত্যাচেষ্টা চালানো হয়। এ সময় তার আপন দুলাভাইকেও সাথে থাকার অভিযোগ করেন তিনি।
বিলকিস আক্তার সোনিয়া অভিযোগ করেন, জমি ও একটি মার্কেট সংক্রান্ত মামলা আদালতে চলমান থাকলেও বাবা ও দুলাভাই জোরপূর্বক সেখানে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। এমনকি একমাত্র মেয়েকেও কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, বাবার শারীরিক নির্যাতন ও হত্যাচেষ্টার কারণে তিনি পরিবার নিয়ে গভীর নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ সময় তার স্বামী একে আজাদসহ স্বজনরা উপস্থিত ছিলেন।
অভিযুক্ত মোশাররফ হোসেন অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ওই নারী ও তার স্বামীকে উদ্ধার করে। তিনি আরও জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট