1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
অনলাইনে ড্রোন ক্যামেরা অর্ডার করে পেলেন কুলিং ফ্যান! - দৈনিক সবুজ নগর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতাদের রাজশাহীতে ৪.১৯ কোটি টাকায় উত্তরবঙ্গের প্রথম পরিবেশবান্ধব ‘গ্রীন বিল্ডিং’ নির্মাণ শুরু রাজশাহীতে সাহরা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-এর প্রথম ধাপ শুরু ভাল মানুষ ও ভালো রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব: তৌহিদ আক্তার পান্না বাঘায় জননী ক্লিনিকে নবজাতকের মৃত্যু: ডাক্তার-নার্স ও চিকিৎসা পদ্ধতি তদন্তের দাবি কুষ্টিয়ায় পার্কে বসে একসঙ্গে বিষ খেলেন পরকীয়া প্রেমিক-প্রেমিকা সেতুর দাবিতে হেঁটে দেশ ভ্রমণে ৭০ বছরের বাবা ও উদ্যোক্তা ছেলে ট্রাইবেকারে পুঠিয়াকে হারিয়ে ডিসি কাপের ফাইনালে দুর্গাপুর তানোরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও সভা ভোলার ১৪৫টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চরম অনিয়ম: অনুমোদন ও বিশেষজ্ঞ ছাড়াই চলছে অপচিকিৎসা

অনলাইনে ড্রোন ক্যামেরা অর্ডার করে পেলেন কুলিং ফ্যান!

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৩১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নিজস্ব প্রতিবেদক……………………

অনলাইনে ড্রোন ক্যামেরা অর্ডার করে প্রতারিত হয়েছেন রাজশাহীর মোহনপুর উপজেলার শাহিদুর রহমান নামে এক কলেজ ছাত্র। অর্ডারকৃত পণ্যের সম্পূর্ণ মূল্য পরিশোধ করলেও সেটির পরিবর্তে হাতে পেয়েছেন কুলিং ফ্যান। সম্প্রতি ওই কলেজ ছাত্রের সঙ্গে হয়েছে এমন প্রতারণা।

 

প্রতারিত হওয়া শাহিদুর উপজেলার ত্রিমোহনী এলাকার নজরুল ইসলামের ছেলে ও মোহনপুর সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী। ভুক্তভোগী শাহিদুর রহমান গতকাল শনিবার (৩০ জুলাই) বলেন, গত ২৪ জুলাই ‘বিক্রয় শপ বিডি’ নামে একটি ফেসবুক পেজে অনলাইনে পণ্য বিক্রির বিজ্ঞাপন দেখে একটি ড্রোন ক্যামেরা অর্ডার করি। পরদিন ২৫ জুলাই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্যটি আমার ঠিকানায় পাঠানো হয়। কুরিয়ার অফিসে গিয়ে প্যাকেট বুঝে নিয়ে ড্রোন ক্যামেরার মূল্য সাড়ে ৪ হাজার টাকা পরিশোধ করি। তিনি বলেন, পণ্যটির দাম বেশি হলেও ৪৫% ডিসকাউন্টে বিক্রি করে ওই অনলাইন পেজের প্রতারকরা। বাসায় এসে প্যাকেট খুলে দেখি শুধু ছোট্ট একটি কুলিং ফ্যান!

 

শাহিদুর বলেন, পেজের নাম ‘বিক্রয় শপ বিডি’ হলেও পণ্যের সঙ্গে প্রতারকদের দেয়া ক্যাশ মেমোতে লেখা রয়েছে ‘বেস্ট শপ’। পেজে তাদের শো-রুমের ঠিকানা ঢাকার গুলশান দেয়া থাকলেও ক্যাশ মেমোতে ধানমন্ডি লেখা রয়েছে। ঘটনার পর তাদের মোবাইল নম্বরে যোগাযোগ করি। তবে তারা ফোন রিসিভ করে আমাকে গালিগালাজ করে ফোন কেটে দেয়।

 

এ ব্যাপারে ভুক্তভোগীর দেয়া ‘বিক্রয় শপ বিডি’র নম্বরে যোগাযোগ করা হলে কামরুজ্জামান নামে এক ব্যক্তি প্রতিষ্ঠানটির কর্মকর্তা পরিচয় দিয়ে কথা বলেন। ঘটনার সত্যতা স্বীকার করে তিনি বলেন, ওই গ্রাহককে পণ্য চেঞ্জ করে দেয়ার কথা ছিল। যেহেতু সে সাংবাদিকের কাছে গেছে, আর চেঞ্জ হবে না। উল্টো গালিগালাজের ব্যাপারে কামরুজ্জামান নামের ওই ব্যক্তি বলেন, তার ফোন রিসিভ করা হয়েছে, এটাই তো অনেক।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট