1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
স্বাধীন গণমাধ্যমে হুমকি ও কণ্ঠ রোধের অপচেষ্টা, প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন - দৈনিক সবুজ নগর
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ:
মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা আত্রাইয়ে ৫৪টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন: প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত মৃৎশিল্পীরা রাসিকের ৩ উন্নয়ন প্রকল্পের ৫ পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী শিবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করল র‍্যাব শিবগঞ্জে পিতাকে ‘মানসিক রোগী’ সাজিয়ে সম্পত্তি দখলের অভিযোগ ছেলের বিরুদ্ধে; পাল্টা দাবি ছেলের কুষ্টিয়ায় দুর্গোৎসবের আগেই মন্দিরে প্রতিমা ভাঙচুর, আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডিম দিবস ২০২৬ পালিত: বিনামূল্যে ডিম বিতরণ ও শোভাযাত্রা কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি

স্বাধীন গণমাধ্যমে হুমকি ও কণ্ঠ রোধের অপচেষ্টা, প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ৩৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি : গণমাধ্যমের কণ্ঠ রোধ, সাংবাদিকদের নামে অপপ্রচার ও হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রাজশাহীর সাংবাদিক সমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে যমুনা টেলিভিশনের সাংবাদিক শিবলী নোমানের বিরুদ্ধে অপপ্রচার ও হত্যার হুমকি বন্ধ, দুর্নীতির সংবাদ প্রকাশ নিয়ে বিভিন্ন সংস্থার আপত্তিকর বিবৃতি প্রত্যাহারের দাবি জানানো হয়।

আজ সোমবার (২৪ জুন) সকাল ১০ টায় নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে সিনিয়র সাংবাদিক আনিসুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শরিফুল ইসলাম তোতা, সিনিয়র সাংবাদিক আজিজুল ইসলাম, আবদুস সাত্তার ডলার, শেখ রহমতুল্লাহ, শামীউল আলীম। রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কাজী শাহেদের সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সামাদ খান, বিএফইউজের সাবেক সদস্য জাবীদ অপু, আরটিজেএ কোষাধ্যক্ষ মাহফুজুর রহমান রুবেল, নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান সোহান, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক রেজাউল করিম, দৈনিক মুক্ত খবর পত্রিকার ব্যুরো প্রধান লিয়াকত হোসেন, স্বদেশ প্রতিদিন পত্রিকার রাজশাহী প্রতিনিধি আল আমিন হোসেন, দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার মোস্তাফিজুর রহমান, দৈনিক ডেসটিনি পত্রিকার আলাউদ্দিন মন্ডল, দৈনিক সকালের সময় পত্রিকার নিজস্ব প্রতিবেদক শাহিনুর রহমান সোনা, সংবাদ সারাবেলা পত্রিকার শফিকুল ইসলাম ইমন, দৈনিক আজকের দর্পন পত্রিকার ওদুদুজ্জামান সুবাস প্রমুখ। এছাড়াও রাজশাহীতে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইনের শতাধিক সাংবাদিক উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সারা দেশে সাংবাদিকরা সমাজের বিভিন্ন অনিয়ম অসঙ্গতি নিয়ে সংবাদ প্রকাশ করেন বা করছেন।সংবাদ প্রকাশের পর প্রভাবশালী মহল নানাভাবে সাংবাদিকদের হয়রানি, হুমকি ধামকি, মামলা হামলাসহ নির্যাতন অব্যাহত রেখেছে।গণমাধ্যমের কণ্ঠ রোধে একটি মহল সব সময় সোচ্চার।ওই দূর্নীতিবাজ মহলটি সব সময় চায় সংবাদ কর্মীদের ভয় ভিত্তিতে রাখতে।

ওই সকল দূর্নীতিবাজ ও তাঁদের প্রভাবশালী দোষরদের উদ্দেশ্যে বক্তারা বলেন, কোনো অপশক্তি স্বাধীন গণমাধ্যমের ন্যায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পথে বাধা সৃষ্টি করতে পারবে না।সাংবাদিকরা এসব বাঁধা উপেক্ষা করে প্রতিটি অন্যায়ের প্রতিবাদ জানাবে এবং তাদের লিখা চালিয়ে যাবে।

প্রভাবশালী মহলকে হুশিয়ারী প্রদান করে বক্তারা বলেন, সংবাদ মাধ্যম স্বাধীন, সাংবাদিকরা স্বাধীন পেশায় নিয়োজিত।সংবাদ প্রকাশে কোনো বাঁধায় আপনাদের কাজে আসবে না। প্রতিটি হুমকি ধামকি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা আরও বলেন, ৩০ লক্ষ শহিদের বিনিময়ে অর্জিত এ দেশে কখনো কোনো অন্যায়কারী অন্যায় করে টিকতে পারেনি, আগামীতেও পারবে না।এ দেশের মানুষ সব সময় প্রতিটি অন্যায়ের প্রতিবাদ করেছে আগামীতেও করবে। সাংবাদিকরা গণমানুষের অধিকার নিয়ে কাজ করেন।তাঁরা সাধারণ মানুষের কথা তাদের লেখনির মাধ্যমে তুলে ধরেন।সেই লেখনি কোনো অপশক্তি বন্ধ করতে পারবে না।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট