1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সোনামসজিদ পানামা পোর্টের বিরুদ্ধে বছরে ৭০ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে চায়ের দোকানের আড়ালে মাদকের ব্যবসা, রোগীকে মারধরের অভিযোগ শিবগঞ্জে এসআরবি বিজিবির অভিযানে ইয়াবা ও সিরাপ উদ্ধার, আটক ১ জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী রামেক কর্মচারীদের মানববন্ধন : বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতির হুঁশিয়ারি বাংলাদেশ ফেম অ্যান্ড অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস ২০২৬ : রাজশাহীতে প্রথম আসর অনুষ্ঠিত রাজশাহীতে দুই বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২, উদ্ধার ১০ রাউন্ড গুলি জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা : রাজশাহীতে উদ্বোধন মাধ্যমিক শিক্ষায় বৈষম্য ও বঞ্চনার ইতিহাস : খুলনায় বইয়ের মোড়ক উন্মোচন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযান : পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ২ সাংবাদিক মোস্তাফিজুর রহমানের মৃত্যুতে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের শোক

সোনামসজিদ পানামা পোর্টের বিরুদ্ধে বছরে ৭০ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ

  • প্রকাশের সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

্আরাফাত/ আ: বাতেন, শিবগঞ্জ প্রতিনিধি…………….

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ পানামা পোর্টের বিরুদ্ধে চাঁদাবাজি ও সরকারী অর্থ^ আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে স্থলবন্দরের ব্যবসায়ীরা। রোববার দুপুরে সোনামসজিদ স্থলবন্দর জিরো পয়েন্টে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বন্দরের ব্যবসায়ীদের নিকট থেকে হুমকীর মূখে অতিরিক্ত অর্থ আদায় করা হলেও তাদের সেবা না দেয়ার অভিযোগ করেন। এছাড়া অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদ করায় তাদের প্রশাসনের মাধ্যমে হুমকী ও ভয়ভীতি প্রদর্শণেরও অভিযোগ করেন বক্তারা। পরে সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপ মিলনায়তনে সংবাদ সম্মেলেন করেন স্থলবন্দরের ব্যবসায়ী নেতৃবৃন্দ।

আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ অভিযোগ করেন, ২০১৯ সাল থেকে হঠাৎ ৭’শ ৮৩ টাকার পরিবর্তে ৮ হাজার টাকা মাশুল আদায় শুরু করে সোনামসজিদ পানামা পোট লিংক লিমিডেট। এছাড়া এসব অর্থ সরকারী কোষাগারে জমা না করে পানামা পোর্টের ব্যক্তিগত একাউন্টে জমার অভিযোগ করেন তারা। ফলে গত দেড় যুগে কয়েক’শ’ কোটি টাকা লুটপাটের অভিযোগ করেন ব্যবসায়ী নেতারা।

এসময় তারা আরও অভিযোগ করেন লুটপাটের এসব টাকা স্থানীয় এমপি সামিল উদ্দীন আহমেদ শিমুল, তার ভাই সোহেল উদ্দীন আহমেদ পলাশসহ পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের ভাগবাটোয়ারা করার অভিযোগও করেন ব্যবসায়ীরা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট