1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সিএমপি কমিশনার কর্তৃক খুলশী থানা  পরিদর্শন - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সর্বশেষ:
নওগাঁর আত্রাইয়ে কালিকাপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র যেন সাইনবোর্ড সর্বস্ব,  ওষুধের তীব্র সংকট সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে শামীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার দুর্গাপূজার মহাসপ্তমীতে খুলনা নগরীর নিরাপত্তা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন কেএমপি কমিশনার দীর্ঘস্থায়ী স্বাস্থ্যহানির আশঙ্কা: উপকূলের গভীর নলকূপে ছড়িয়ে পড়ছে নদীর লোনা পানি প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে: রাসিক প্রশাসক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও বাণী প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে চূড়ান্ত সমন্বয় সভা সম্পন্ন শিক্ষার আয়নায় চাঁপাইনবাবগঞ্জ: ভবন ও জিপিএ-৫ বাড়ছে, কিন্তু আসল শিক্ষা কোথায়? ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’: কুষ্টিয়ায় লালনের ১৩৬তম তিরোধান দিবস উদযাপিত না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা

সিএমপি কমিশনার কর্তৃক খুলশী থানা  পরিদর্শন

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ৩৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃরোকন উদ্দিন জয়, বিশেষ প্রতি নিধি চট্টগ্রাম:  আজ ২৯/০৫/২৪ খ্রি. চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার (অ্যাডিশনাল আইজিপি)  কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার)  চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের খুলশী থানা  পরিদর্শন করেন।

এ সময় তিনি থানার বিভিন্ন কার্যক্রম পরিদর্শনসহ থানার গুরুত্বপূর্ণ রেজিস্টার ও নথিপত্র পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। পরিদর্শনকালীন বিশেষ ব্রিফিংয়ে তিনি নগরীর জনসাধারণের জানমালের নিরাপত্তায় করণীয় বিষয়ে উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন ধরণের দিকনির্দেশনা প্রদানের পাশাপাশি মাঠ পর্যায়ে কর্মরত পুলিশ সদস্যদের শৃঙ্খলা, সততা, নিষ্ঠা ও পেশাদার আচরণের মাধ্যমে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

এ সময় সেখানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্)  আবদুল মান্নান মিয়া, বিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (উত্তর)  মোঃ মোখলেছুর রহমান, পিপিএম (অতিরিক্ত ডিআইজি); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর)  জয়নুল আবেদীন (অতিরিক্ত ডিআইজি) সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং খুলশী থানার অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট