1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সাতক্ষীরায় বাংলা ইশারা ভাষা দিবস পালিত - দৈনিক সবুজ নগর
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাতক্ষীরায় বাংলা ইশারা ভাষা দিবস পালিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ জি,এম,আমিনুর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি: ‘এক ভুবন এক ভাষা, চাই সার্বজনীন ইশারা ভাষা’ এই প্রতিপাদ্যে সাতক্ষীরায় বাংলা ইশারা ভাষা দিবস ২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে র‍্যালি পরিবর্তী আলোচনা সভায় সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সন্তোষ কুমার নাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল।

সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামানের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা সমাজসেবা অফিসার মো.শরীফুল ইসলাম, সিডোর নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস, প্রতিবন্ধী পুনর্বাসন কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মো.আবুল কালাম আজাদ।

আরও বক্তব্য দেন, সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের শিক্ষক রফিকুল ইসলাম, হাই কেয়ার স্কুলের শিক্ষক তাহেরুন নেসা, সম্প্রীতি বাক্ ও শ্রবণ প্রতিবন্ধী স্কুলের শিক্ষক দিপা রাণী মন্ডল, শৈব্যা রাণী মন্ডল।

ইশারা ভাষায় বক্তব্য দেন সম্প্রীতি বাক্ ও শ্রবণ প্রতিবন্ধী স্কুলের স্কুলের শিক্ষার্থী জামেনা খাতুন ও আয়শা খাতুন। সভায় বক্তারা জেলায় অবস্থিত বাক, শ্রবণ ও প্রতিবন্ধী স্কুলগুলোর জাতীয়করণের দাবি জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট