1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সচিবালয়ে আগুন: মধ্যরাতে উত্তপ্ত সেগুনবাগিচা এলাকা - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সর্বশেষ:
সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে শামীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার দুর্গাপূজার মহাসপ্তমীতে খুলনা নগরীর নিরাপত্তা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন কেএমপি কমিশনার দীর্ঘস্থায়ী স্বাস্থ্যহানির আশঙ্কা: উপকূলের গভীর নলকূপে ছড়িয়ে পড়ছে নদীর লোনা পানি প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে: রাসিক প্রশাসক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও বাণী প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে চূড়ান্ত সমন্বয় সভা সম্পন্ন শিক্ষার আয়নায় চাঁপাইনবাবগঞ্জ: ভবন ও জিপিএ-৫ বাড়ছে, কিন্তু আসল শিক্ষা কোথায়? ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’: কুষ্টিয়ায় লালনের ১৩৬তম তিরোধান দিবস উদযাপিত না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন ২৬ ও ২৭ অক্টোবর

সচিবালয়ে আগুন: মধ্যরাতে উত্তপ্ত সেগুনবাগিচা এলাকা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৩৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ আনজুমা ইসরাত ইমু ঃ মধ্য রাতে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লেগেছে। বুধবার (২৫ডিসেম্বর) রাত ১টা ৫২ মিনিটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে ১টা ৫৪ মিনিটেই ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট সেখানে উপস্থিত হন। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় ১টি ২টি করে মোট ১৮টি ইউনিট ঘটনা স্থানে উপস্থিত হন।

জানা যায় ৪ ঘন্টায়ও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কর্মীরা একজন আহত ব্যাক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি একজন ফায়ার ফাইটার ছিলেন। পরবর্তীতে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। তাছাড়া সেখানে সেনাবাহিনী, পুলিশ, প্লাটুন, বর্ডার গার্ড, আর্ম পুলিশ সহ র‍্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

পরবর্তীতে বৃহস্পতিবার ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। উপস্থিত জনসাধারণ বলছেন, এটি একটি পরিকল্পিত ঘটনা এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করতে অবহেলা করছেন। ফায়ারফাইটার শোয়ানুর জামান নয়নের জানাজা বাদ জোহর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর হেডকোয়ার্টারে (বঙ্গবাজারের অপজিটে) অনুষ্ঠিত হবে।

প্রাথমিক ভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি পরিমান জানতে পারে নি এই ফায়ার সার্ভিসের কর্মীরা।

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট