1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
নাচোলে অগ্নিকান্ডে খড়ের পালা পুড়ে ভস্মীভূত  গোদাগাড়ীতে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটার সচেতনতামূলক প্রচার-প্রচারণা রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) রেজাউল করিম পেলেন ‘ফুটবল’ প্রতীক রূপসায় অসহায় শীতার্থ রুগীদের মাঝে উপজেলা প্রসক্লাবের কম্বল বিতরণ ১৮ দিন নিখোঁজের পর চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার শিবগঞ্জে মসলায় ভেজাল দেয়ার দায়ে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ চাঁপাইনবাবগঞ্জে সংসদ নির্বাচন: বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক হস্তান্তর রাজশাহীতে কোনো জাতীয় সংসদ নির্বাচন হবে না,এনসিপির নেতা চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে ১৬জন প্রার্থীর প্রতীক বরাদ্দ

শীতের আগমনী বার্তা বইছে প্রকৃতিতে, পঞ্চগড়ে হঠাৎ শীতের দেখা

  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ পঞ্চগড় প্রতিনিধি: মোঃ মনজুরুল হাসান  হঠাৎ কুয়াশায় ঢাকা পড়ল পঞ্চগড়, শীতের আগমনী বার্তা বইছে প্রকৃতিতে উত্তরের জেলা পঞ্চগড়ে হঠাৎ কুয়াশা নেমে আসতে শুরু করেছে। দিনের বেলায় গরম আবহাওয়া থাকলেও সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত কুয়াশায় ঢেকে যাচ্ছে চারপাশ। এতে প্রকৃতিতে বইছে শীতের আগমনী বার্তা।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে জেলার বিভিন্ন সড়ক ও গ্রামীণ জনপদে ঘন কুয়াশা দেখা যায়। সকাল ৮টা পর্যন্ত চারপাশ ঢেকে ছিল ধূসর সাদা আস্তরণে। এ সময় জনজীবনে ফিরে এসেছে শীতের আমেজ। নদীর তীরে ফুটতে শুরু করেছে কাশফুল, মাঠে জমছে শিশির, ধানের ডোগা ভিজে যাচ্ছে শিশিরবিন্দুতে।

পঞ্চগড় সদর ইউনিয়নের চারমাইল এলাকার বাসিন্দা হাসিবুল ইসলাম জানান, সকালে ঘুম থেকে উঠে দেখি চারপাশ ঘন কুয়াশায় ঢাকা পড়েছে। মনে হচ্ছে এবার অনেক আগে ভাগেই শীত নামবে। একই কথা জানান একই উপজেলার গোয়ালঝাড় এলাকার আলম হোসেন। তিনি জানান, কয়েকদিন ধরে সন্ধ্যার পর থেকে হালকা কুয়াশা নামতে দেখেছি। তবে আজ সকালটা পুরোপুরি কুয়াশায় ঢাকা ছিল। পরে ৮টার দিকে সূর্যের মুখ দেখা যায়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, মৌসুমি বায়ু নিষ্ক্রিয় হয়ে যাওয়ায় উত্তর দিক থেকে আসতে শুরু করেছে পাহাড়ি হিম বাতাস। এতে হঠাৎ করেই কুয়াশা ঘনিয়ে আসছে, যা শীতের আগমনী বার্তা দিচ্ছে। তার ভাষায়, বলা যায় এখন থেকে ধীরে ধীরে শীত নামতে শুরু করবে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। শনিবার ভোর ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ২৫ দশমিক ২ ডিগ্রিতে। প্রকৃতি তাই ইঙ্গিত দিচ্ছে, উত্তর সীমান্তে এবার আগেভাগেই কড়া নাড়তে শুরু করেছে শীত।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট