1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সর্বশেষ:
নাচোলে অগ্নিকান্ডে খড়ের পালা পুড়ে ভস্মীভূত  গোদাগাড়ীতে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটার সচেতনতামূলক প্রচার-প্রচারণা রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) রেজাউল করিম পেলেন ‘ফুটবল’ প্রতীক রূপসায় অসহায় শীতার্থ রুগীদের মাঝে উপজেলা প্রসক্লাবের কম্বল বিতরণ ১৮ দিন নিখোঁজের পর চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার শিবগঞ্জে মসলায় ভেজাল দেয়ার দায়ে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ চাঁপাইনবাবগঞ্জে সংসদ নির্বাচন: বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক হস্তান্তর রাজশাহীতে কোনো জাতীয় সংসদ নির্বাচন হবে না,এনসিপির নেতা চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে ১৬জন প্রার্থীর প্রতীক বরাদ্দ

শিবগঞ্জ সীমান্তে দু’জন বাংলাদেশী যুবককে হত্যা করে পদ্মা নদীতে ফেলে দিয়েছে ভারতীয় বিএসএফ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
#  শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি ঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্তে ভারতীয় বিএসএফের নির্যাতনের মাধ্যমে  দু’জন বাংলাদেশী যুবককে হত্যা করে হাত-পা বেঁধে পদ্মা নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। হত্যার শিকার দু’জন হল দুর্লভপুর ইউনিয়নের চর  হাসানপুর গাইপাড়া গ্রামের আমিরুলের ছেলে আব্দুল মমিন( ২৯)  এবং অন্যজন হলো পাকা  ইউনিয়নের শ্যামপুর গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে ইব্রাহিম রিংকু (৩৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার রাত সাড়ে চারটার দিকে বাংলাদেশী চারজন যুবক পাকা ইউনিয়নের রঘুনাথপুর বিজেপির অধীনস্থ  ৭/৮এস নাম্বার পিলার এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ কালে ভারতের ৭১ ব্যাটালিয়নের নিমতিতা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাড়া করলে দু’জনই পালিয়ে আসার সময় তারা তাদের হাতে ধরা পড়ে। এই সময় তারা এই দু’জনকে পিটিয়ে হত্যা করে এবং হাত-পা বেঁধে দেড় কিলোমিটার ভারতের অভ্যান্তরে পদ্মা নদীতে ফেলে দেয়। ঘটনাটি নিশ্চিত করেন দুর্লভপুর ইউপি চেয়ারম্যান গোলাম আযম এবং পাঁকা ইউপি সদস্য রফিক উদ্দিন।
তারা বলেন, ওই দুইজনকে বিএসএফেরা পিটিয়ে হত্যা করে হাত-পা বেঁধে  পদ্মা নদীতে ফেলে দেয়। এখন পর্যন্ত তাদের আত্মীয়-স্বজনরা লাশের অনুসন্ধান পায়নি। তারা আরো জানান, গত সোমবার ভোররাতে চারজন বাংলাদেশি চোরাকারবারি ভারতে অনুপ্রবেশকালে বিএসএফের হাতে দু’জন ধরা পড়ে। তাদেরকে পিটিয়া হত্যা করে লাশ পদ্মায় ফেলে দেয় বলে আমরা জানতে পেরেছি।
এ ব্যাপারে বিজেপির ৫৩ ব্যাটালিনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, মিসিং এর সংবাদ পেয়েছি। ভারতের ৭১ ব্যাটালিয়নের অধিনায়কের সাথে কথা বলেছি। নিখোঁজোর সংবাদ পেয়েছি। তবে মারা গেছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। খোঁজখবর নিচ্ছি। জানতে পারলে পরে জানাবো।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট