1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার

শিবগঞ্জে চায়ে শিশুর শরীর ঝলসে যাওয়ার ঘটনার বিভ্রান্তি দূর করতে সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ৪৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

শিবগঞ্জ আঞ্চলিক প্রতিনিধি……………………………………..

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চা পড়ে শিশুর শরীর ঝলসে যাওয়ার ঘটনা নিয়ে বিভ্রান্তি দূর করতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগি দুই পরিবার। আজ মঙ্গলবার দুপুরে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ২৭ ডিসেম্বর রাতে শিবগঞ্জ উপজেলার মরদনা এলাকায় নৌকার নির্বাচনী প্রচার অফিসে চা নিতে গিয়ে হুড়াহুড়ির সময় গরম চা পড়ে শরীর ঝলসে যায় চার শিশুর। কিন্তু ঘটনাটি নিয়ে একটি চক্র ভিন্নখাতে প্রবাহিত করতে তৎপর হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় শরীর ঝলসে যাওয়া শিশু লাল চানের পরিবারকে দিয়ে মিথ্যা মামলা করে নৌকার সমর্থকদের হয়রানি করা হচ্ছে। প্রকৃত ঘটনা আড়াল করে রাজনৈতিক ফায়দা নিতেই চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের এক স্বতন্ত্র প্রার্থী প্রভাবিত করে মামলা দায়ের করিয়েছে বলে দাবি করা হয় সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, চা পড়ে শরীর ঝলসে যাওয়া শিশু মমিন আলীর নানা আলাউদ্দীন আলী নান্টু ও আজিম আলীর চাচা ওবায়দুর রহমানসহ আহত শিশুরা। সংবাদ সম্মেলনে আলাউদ্দীন আলীর পক্ষে লিখিত বক্তব্য পড়েন চায়ে শরীর ঝলসে যাওয়া শিশু আজিম আলীর চাচা ওবায়দুর রহমান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট