1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
পত্নীতলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ ​সংকীর্ণ মেহরাব ও ছোট মসজিদে ইমামের দাঁড়ানোর স্থান: ইসলামি শরিয়তের আলোতে একটি তাত্ত্বিক বিশ্লেষণ বাঘায় আনসার-ভিডিপির কমান্ডার- দলনেতা-দলনেত্রী পেলেন মহাপরিচালকের ঈদ উপহার শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় স্ট্রিয়ারিং চালক কিশোর  নিহত শিবগঞ্জের চাহিদার চেয়ে প্রায় ৫ হাজার বেশী মজুদ কোরবানীর  পশু হৃদপিণ্ডে ছিদ্র ও খাদ্যনালী ব্লকে মৃত্যুর সাথে লড়ছে ১৩ মাসের অর্পিতা — বাঁচাতে এগিয়ে আসার আকুল আহ্বান তানোরে বিনা পারিশ্রমিকে শিব নদীর পাড়ে সবুজের ছায়া গড়েছেন গাছপ্রেমীক মোয়াজ্জেম জাবেদ আলি শিবগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ সদরে বজ্রপাতে নারীসহ নিহত ২ শিবগঞ্জের খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শিবগঞ্জে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী  ড. সাইমুম পারভেজ এর নাগরিক সংবর্ধনা

লালপুর গণহত্যা দিবস উপলক্ষে শহীদ সাগরে পুস্পস্তবক অর্পন ও দোয়া মাহফিল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মেহেরুল ইসলাম মোহন, লালপুর-নাটোর: নাটোর লালপুর উপজেলার গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিমিটেড কর্তৃপক্ষের আয়োজনে, লালপুর গণহত্যা দিবস পালন ও ঐ সময় যে সকলশহীদের রক্তে মিলের পুকুরের পানি লাল টকটকে হয়ে লোহিত সাগরে পরিনত হয়েছিল সেই(বর্তমান নাম) শহীদ সাগর এর পাড়ে তৎকালীন শহীদদের স্মরণে তাদের আত্মার মাগফেরাত কামনায় কোরআনখানি,মিলাদ মাহফিল ও পুস্পস্তবক অর্পনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মঙ্গলবার(৫মে-২০২৬) সকালে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়েয় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

এ সময় আরও বক্তব্য রাখেন, লালপুর উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও)জুলহাস হোসেন সৌরভ,নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক ফরিদ হোসেন ভূইঁয়া, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু,গোপালপুর পৌর বিএনপির সাবেক আহব্বায়ক ও পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম,মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি মোমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক দেলোয়োর হোসেন পিন্টু,শহীদ পরিবারের ফরহাদ-উজ-জামান রুবেল প্রমুখ।

Open photo

এ সময় লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহব্বায়ক ও বিলমাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু, ঈশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু ,নর্থ বেঙ্গল সুগার মিলের মহাব্যবস্থাপক (প্রশাসন) আনিছুর রহমান সহ বিভিন্ন সুধীজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে,১৯৭১ সালের ৫ মে মহান মুক্তিযুদ্ধ চলাকালে পাক হানাদার বাহিনী নর্থ বেঙ্গল সুগার মিল অবরুদ্ধ করে তৎকালীন প্রশাসক এবং ৪২ জন কর্মকর্তা-কর্মচারীসহ শতাধিক লোককে ব্রাশ ফায়ার করে হত্যা করে যার ফলে মিলের পুকুরের পানি রক্তের সাগরে পরিনত হয়েছিল। স্বাধীনতার পর শহীদদের সলিল সমাধির নীরব স্বাক্ষী গণহত্যার পুকুরটির নামকরণ হয় শহীদ সাগর। এবং তৎকালীন প্রশাসক লেফট্যানেন্ট আনোয়ারুল আজিমের নামে গোপালপুর রেল স্টেশনের নাম রাখা হয় আজিমনগর রেলস্টেশন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট