1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রূপসায় নব নির্বাচিত চেয়ারম্যান হাবিব  - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
সর্বশেষ:
ভোলার পর্যটনের বিকাশে সমস্যা অবকাঠামোর অভাব, সরকারি-বেসরকারি উদ্যোগ শিবগঞ্জে খাল বেদখল অনাবাদি জমি, হাজার বিঘা জমিতে রবিশস্য আবাদ বন্ধ শিবগঞ্জে স্কাপসিরাপ ও টাকাসহ গ্রেপ্তার ৩ মাদক ব্যবসায়ী শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় এস্কাফ সিরাপ ও মদ জব্দ রাবির ইবলিশ মাঠে গাঁজাসহ আটক বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী শিবগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পবার হরিপুরে রাস্তা নির্মাণে অনিয়ম, পরিদর্শনে সত্যতা পেলেন উপজেলা প্রকৌশলী বদরগঞ্জে দোকান চুরি করতে গিয়ে ঝাঁপ কেটে মালামালসহ হাতেনাতে আটক ১ গোদাগাড়ীতে বীজ ও সার বিতরণ: ১৮ হাজার ৩৯০ জন কৃষক পেলেন প্রণোদনা বাঘায় অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জরিমানা

রূপসায় নব নির্বাচিত চেয়ারম্যান হাবিব 

  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ৩৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# শহিদুল্লাহ্ আল আজাদ. খুলনা ব্যুরো,…………….

খুলনা জেলায় রূপসা উপজেলা পরিষদ নির্বাচন ৫জুন সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত চলে। এ দিকে ৪র্থ ধাপে দেশের বিভিন্ন উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এদিকে খুলনা জেলায় রূপসা উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। রূপসা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এসএম হাবিব (দোয়াত কলম)৷ তিনি ভোট পেয়েছেন ২৫৭৭৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক অধ্যক্ষ সরদার ফেরদৌস আহম্মেদ(কাপ-পিরিচ) পেয়েছেন ২৪০৬৬ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে হাফেজ মাওলানা আবদুল্লাহ যোবায়ের (তালা) নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৩৯,৮০২। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামীলীগ নেতা হিরন আহম্মেদ (টিউবওয়েল) পেয়েছেন ১৭,৭৩৬ ভোট। অপর দিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেসরকারি ভাবে নির্বাচিত উপজেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক সারমিন সুলতানা রুনা(প্রজাপতি)। তার প্রাপ্ত ভোট ৩৬৬৯৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফারহানা আফরোজ মনা(কলস) পেয়েছেন ২৭,৭০৬ ভোট। সারাদিন উৎসব মুখোর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে রূপসা উপজেলা পরিষদ নির্বাচন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট