1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাণীশংকৈলে গণসংবর্ধনায় সিক্ত সহকারী অ্যাটর্নি জেনারেল মুকুল  - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
নওগাঁর আত্রাইয়ে কালিকাপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র যেন সাইনবোর্ড সর্বস্ব,  ওষুধের তীব্র সংকট সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে শামীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার দুর্গাপূজার মহাসপ্তমীতে খুলনা নগরীর নিরাপত্তা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন কেএমপি কমিশনার দীর্ঘস্থায়ী স্বাস্থ্যহানির আশঙ্কা: উপকূলের গভীর নলকূপে ছড়িয়ে পড়ছে নদীর লোনা পানি প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে: রাসিক প্রশাসক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও বাণী প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে চূড়ান্ত সমন্বয় সভা সম্পন্ন শিক্ষার আয়নায় চাঁপাইনবাবগঞ্জ: ভবন ও জিপিএ-৫ বাড়ছে, কিন্তু আসল শিক্ষা কোথায়? ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’: কুষ্টিয়ায় লালনের ১৩৬তম তিরোধান দিবস উদযাপিত না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা

রাণীশংকৈলে গণসংবর্ধনায় সিক্ত সহকারী অ্যাটর্নি জেনারেল মুকুল 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ৩৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
# রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গণসংবর্ধনায় সিক্ত হলেন, উপজেলার কৃতি সন্তান মোস্তাফিজুর রহমান মুকুল। তিনি গণপ্রজাতন্ত্রী সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসাবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় তাকে, গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (২এপ্রিল) রাত সাড়ে ৯ টায় পৌর শহরের শিবদিঘি কাঁচা বাজার মার্কেটে এ-ই গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাণীশংকৈল উপজেলাবাসীর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট জয়নাল আবেদীন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রফিকুল ইসলাম, নায়েবে আমির মিজানুর রহমান মাস্টার, সেক্রেটারি রজব আলী, ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এন্তাজুল হক, সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শেখ ফরিদ, সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুজ্জামান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রানীশংকৈল পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল মতিন বিশ্বাস, সাবেক পৌর মেয়র মোকলেসুর রহমান, ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আজিজার রহমান প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে বিভন্ন সামাজিক, রাজনীতিবিদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে কৃতি সহকারী অ্যাটর্নি জেনারেল মোস্তাফিজুর রহমানকে ক্রেস্ট ও ফুলেল শুভেচছা দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। আলোচনা শেষে সংস্কৃতি ক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট