1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাণীশংকৈলে  আর্থিক সহায়তা চেক বিতরণ - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, ৪৭ মণ্ডপ পরিদর্শনে ইউএনও ও প্রশাসন অঘোষিত ফাইনালে আজ মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ মদিনায় হামলার দাবি ভিত্তিহীন ও মিথ্যা: হুথি বিদ্রোহী গত ৯ মাসে প্রধানমন্ত্রীকে নিয়ে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস সচিব সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী তারেক রহমান বাঘায় পদ্মায় অবৈধ বালু উত্তোলন: আলাইপুর-গোকুলপুর ঘাটে অভিযানে ২ জনের ২ লাখ টাকা জরিমানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বাঘায় হিমেলের গেঞ্জি বিতরণ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিক নির্দেশনা দেবহাটায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ স্বামী গ্রেপ্তার, পালালেন স্ত্রী

রাণীশংকৈলে  আর্থিক সহায়তা চেক বিতরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ৪০১ বার এই সংবাদটি পড়া হয়েছে
রফিকুল ইসলাম সুজন, রাণীশংকৈল, ঠাকুরগাঁও:  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে  ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের মা‌ঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
৩০ মে বৃহস্পতিবার  রাণীশংকৈল উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অ‌ফিসার রকিবুল হাসা‌নের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে চেক বিতরণ করেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস‌্য মাজহারুল ইসলাম সুজন।
এছাড়াও সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রানীশংকৈল উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, শিক্ষা কর্মকর্তা তোবারক হুসেন, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম, উপজেলা প্রকৌশলী আনিসুর রহমান, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, জাতীয় পাটির যুগ্ন সম্পাদক  আবু তাহের সহ  বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, সুধীজনেরা উপস্থিত ছিলেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম  জানান,  সমাজসেবা  অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ক্যান্সার,  কিডনি, লিভার  সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড,  জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় ২০ জন রোগীকে  মোট ১০ লক্ষ টাকার অনুদানের  চেক  বিতরণ  করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট