1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সর্বশেষ:
অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, চাঁপাইনবাবগঞ্জে আটক ৪ দ্বিতীয় বিবাহ: আইন, ইসলাম ও বিবেকবোধের দর্শন  চট্টগ্রামের বাঁশখালীতে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ, চরম ক্ষোভ  শ্যামনগর উপজেলা সাইবার দলের ১৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন সরিষার ফুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত চাষিরা রাজশাহী বিভাগের সব আসনেই বিএনপি জিতবে: মিনু সাতক্ষীরার শ্যামনগরের কৈখালী ইউনিয়নে মাদকপাচার রমরমা, উদ্বিগ্ন স্থানীয়রা বদরগঞ্জে অবৈধ অস্ত্র ও বেআইনি কার্যক্রম নিয়ন্ত্রণে সেনাবাহিনীর মহড়া ধোবাউড়ায় দলিল জালিয়াতি ও প্রতারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন শিবগঞ্জের কানসাটে মাদকবিরোধী ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাজশাহীতে হিমাগারে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আলু চাষিদের বিক্ষোভ

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ২৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীর হিমাগার গুলোতে আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন কৃষকেরা।আজ রোববার দুপুরে পবা উপজেলার বায়া এলাকায় এই কর্মসূচি শুরু করেন তারা। তাদের অভিযোগ, বাড়তি ভাড়া দিতে না চাইলে কোল্ড স্টোরেজ থেকে এখন আলু বের করতে দেওয়া হচ্ছে না। সময়মত আলু বিক্রি করতে না পারলে তারা লোকসান গুণবেন।

কৃষকেরা জানান,রাজশাহীর হিমাগারগুলোকে ৪ টাকা ভাড়া দিতে হতো। এবার তা বৃদ্ধি করে ৮ টাকা করা হয়েছে। ভাড়া দ্বিগুণ হয়ে যাওয়ায় তারা ক্ষতিগ্রস্ত হবেন। তাই তারা দ্রুত আগের ভাড়া নির্ধারণের দাবি জানান।

চাষীরা জানান, মৌসুমের শুরুতে ভাড়া বাড়ানো হলে তারা আন্দোলন করেছিলেন। তখন ভাড়া কমানোর আশ্বাস দিয়েছিলো প্রশাসন। কিন্তু কৃষকদের কোন আশ্বাসের বাস্তবায়ন হয়নি। ভাড়া কমানোর কথা থাকলেও এখনো বস্তা প্রতি ৫৬০ টাকা বা কেজিতে প্রায় ৮ টাকা করে নেওয়া হচ্ছে। যারা ৫৬০ টাকা দিচ্ছেন না তাদের আলু বের করতে দেওয়া হচ্ছে না।

উল্লেখ্য, এর আগে মহাসড়ক অবরোধ করে আলু সংরক্ষণে কোল্ড স্টোরেজ গুলোতে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাস্তার আলু ফেলে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন চাষিরা।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট